Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কম্পিউটার, টিভি, এলসিডি থেকে চোখ বাঁচাবে যে ৫টি খাবার

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: February 16, 2014 | 12:08 PM

এখন অনেকেই কম্পিউটার, টিভি ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রের দিকে দিনের অধিকাংশ সময় তাকিয়ে থাকেন। এসবের অত্যাচারে মানুষের চোখের খুবই ক্ষতি হচ্ছে। এ অবস্থায় আপনার চোখের সুরক্ষায় কাজে লাগবে, বিশেষজ্ঞদের পরামর্শে এমন পাঁচটি খাবার নিয়েই এ লেখা।

পালং শাক
এটি ভিটামিন সি-র এক আধার। বিটা ক্যারোটিন, অনেক লিউটেইন ও জিয়াজানথিন আছে পালং শাকে। এর পুষ্টি উপাদান ৪০ থেকে ৯০ ভাগ পর্যন্ত নীল আলো গ্রহণ করার ক্ষমতা রাখে। ফলে তা আপনার চোখের জন্য সুরক্ষাকবচ হিসেবে কাজ করে।

গাজর
গাজর বেটা ক্যারোটিনে সমৃদ্ধ, যা স্পট ও চোখের ছানি প্রতিরোধ করে। দৃষ্টিশক্তি উন্নত করা ও চোখের উপকারের জন্য সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া খাবার গাজর। আপনার সালাদের সঙ্গে এটি যেমন কাঁচাই খাওয়া যায়, তেমন আবার হালুয়া কিংবা নানা সুস্বাদু উপাদান হিসেবেও খাওয়া যায়।

ডিম
অভিজ্ঞরা বলছেন, ডিমের কুসুম লুটেইন, জিয়াজানথিন ও জিংকের উৎস। এগুলো শুধু চোখেরই নয়, সারা দেহেরই উপকারে লাগে।

কাঠ বাদাম/অ্যালমন্ড
কাঠ বাদাম বা অ্যালমন্ড আছে প্রচুর ভিটামিন ই, যা চোখের নানা উপকার করে। প্রতিদিন কিছু কাঠ বাদাম গ্রহণ আপনার প্রতিদিনের ভিটামিন ই চাহিদার অর্ধেক পূরণ করবে।

মিষ্টি আলু
বিটা ক্যারোটিনসমৃদ্ধ খাবার মিষ্টি আলু। গবেষকরা জানিয়েছেন এটি স্বাস্থ্যকর দৃষ্টি ও চোখের জন্য খুবই দরকারি। বিশেষ করে অল্প আলোতে দেখার ক্ষমতা তৈরি ও বজায় রাখার কাজ করে এর উপাদান।কালের কণ্ঠ

কম্পিউটার, টিভি, এলসিডি থেকে চোখ বাঁচাবে যে ৫টি খাবার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV