কম্যুনিটি সাংবাদিকতার উন্নয়নে নিউইয়র্ক সিটির এক মিলিয়ন ডলার বরাদ্দ
হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক সিটির এক তৃতীয়াংশ অধিবাসী বিদেশে জন্মগ্রহণকারী এবং তারা যার যার নিজ দেশের ভাষা ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করেন। তারা যেসব মিডিয়ার ওপর নির্ভরশীল সেগুলোর ভাষা তাদের নিজ নিজ মাতৃভাষা। এই অবস্থায় নিউইয়র্ক সিটিতে ৩৫০টিরও বেশি এথনিক বা কম্যুনিটি মিডিয়া রয়েছে । এর মধ্যে বাংলাভাষায় বেশ কয়েকটি মিডিয়াও রয়েছে। দৈনিক ও সাপ্তাহিক মিলিয়ে নিউইয়র্ক সিটির কমিউনিটি সংবাদপত্রসমূহ ৪৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে।
সোমবার সিটির এই কম্যুনিটি মিডিয়ায় সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মেয়র এক মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন। এই প্রশিক্ষণ অর্থ প্রদান করা হয় নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল অব জার্নালিজমের সেন্টার ফর কম্যুনিটি অ্যান্ড এথনিক মিডিয়াকে। মেয়র অফিসের মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের কমিশনার জুলি মেনিন এই তথ্য জানান। নিউইয়র্ক সিটিতে কম্যুনিটি মিডিয়ার বিকাশের স্বার্থে মেয়র অফিস ও সিটি কাউন্সিল বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করে এবং কিউনি জে স্কুলে এই সেন্টার চালু করে।
এই এক মিলিয়ন ডলার ঘোষণার অনুষ্ঠানে কমিশনার জুলি মেনিন, কিউনি জে স্কুলের ডিন সারাহ বার্টলেট এবং সেন্টারের কো ডিরেক্টর জাহাঙ্গীর খটক বক্তব্য দেন। এই সিদ্ধান্তের জন্য তারা মেয়র বিল ডি ব্লাজিও, স্পিকার মেলিসা মা ভিভেরিটো এবং মেয়রের মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট কমিশনার জুলি মেনিনকে ধন্যবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes