কর্মক্ষেত্রে প্রেমে সুপরিনতি বেশি

একই অফিসে কাজ করতে গিয়ে অনেক সময় কর্মীদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়। কখনও সম্পর্কটি পায় ইতিবাচক পরিণতি। কর্মক্ষেত্রে প্রেম-ভালোবাসার বিষয়টিকে অনেক প্রতিষ্ঠানই মেনে নেয় না, কড়া বিধিনিষেধ আরোপ করে। এ ধরনের সম্পর্কে জড়ানোর ব্যাপারে সহকর্মীরাও নিরুত্সাহিত করেন। তবে কর্মক্ষেত্রের সম্পর্কই বেশি ইতিবাচক পরিণতি পায় বলে গবেষকরা দাবি করেছেন। যুক্তরাজ্যের ‘ডেইলি এক্সপ্রেস’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এ-সম্পর্কিত একটি গবেষণা চালানো হয়েছে। ওই গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে।
গবেষণার ফলে দেখা গেছে, বন্ধুবান্ধব, নৈশক্লাব কিংবা অন্য কোনো সূত্রের তুলনায় কর্মক্ষেত্রে তৈরি হওয়া প্রেমের সম্পর্কের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতে গড়িয়েছে। এই হার ১৪ শতাংশ। বন্ধুদের মাধ্যমে প্রেমের সম্পর্কে বিয়ের হার ১১ শতাংশ। পরিণতির প্রবণতায় পিছিয়ে থাকলেও বন্ধুদের মাধ্যমে প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে নৈশক্লাব বা পানশালায় যাতায়াত সূত্রে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তার স্থায়িত্ব সর্বোচ্চ এক রাত।
গবেষণার ফলাফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, কর্মক্ষেত্রে সৃষ্ট প্রেমে পরিণতির সম্ভাবনা বেশি। গবেষকরা বলছেন, একই অফিসে একসঙ্গে দীর্ঘক্ষণ কাজ করার ফলে জুটিদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়। এর ফলেই সম্পর্কটি পরিণতির দিকে এগিয়ে যায়।
টেলিভিশন কমেডি ‘হাউ আই মিট ইয়োর মাদার’ শিরোনামের ডিভিডির জন্য গবেষণাটি চালানো হয়। সূত্র : অনলাইন/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি