Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ডেমোক্রেসী কনফারেন্স-২০১৭’ শীর্ষক সেমিনার ২৯ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: March 15, 2017 | 3:01 PM

নিউইয়র্ক: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব বাংলা’ এবং নিউইয়র্কের থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ‘আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসী’-এর যৌথ উদ্যোগে আগামী ২৯ মার্চ বুধবার সন্ধ্যা ৭টা-৯টা ‘বাংলাদেশ ডেমোক্রেসী কনফারেন্স-২০১৭’ শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়ন, মানবাধিকার ও শ্রমিক অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, রাজনৈতিক উগ্রবাদ, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ আলোচকগণ। 

কিভাবে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যায় সে বিষয় মতামত ব্যক্ত করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও আমন্ত্রিত এক্সপার্ট হিসেবে আলোচনা করবেন হেরিটেজ ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ, সিনিয়র ফেলো লিসা কার্টিস, ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ সাংবাদিক জোসেফ আলচীন, যুক্তরাজ্যের ‘লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স’-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হুমায়ুন কবির এবং বিশিষ্ট মানবাধিকার নেত্রী, মানবাধিকার ও শ্রমিক অধিকার বিষয়ক বিশেষজ্ঞ এটর্নী শমতলী হক।

সেমিনারটি মডারেট করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফেলো ও ‘আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসী’র প্রেসিডেন্ট প্রফেসর দীনা সিদ্দিকী। সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত। বাংলাদেশ নিয়ে আগ্রহী সকলেই সবান্ধবে আমন্ত্রিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV