Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

কাজ অসমাপ্ত রেখেই চলে আসতে বাধ্য হয়েছি: নিউইয়র্কে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: June 5, 2018 | 9:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক  : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান আইনি সমস্যাগুলো সমাধানে প্রয়াসী হলেও দুর্ভাগ্যজনকভাবে অসমাপ্ত কাজ রেখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে অসমাপ্ত কাজ শেষ করার জন্য কবে দেশে ফিরে যাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ‍তিনি।

নিউইয়র্কের কুইন্সে শনিবার লোকনাথ সোসাইটি অব নিউইয়র্ক আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। দেশ ত্যাগ করার পর গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন। দেশ ছাড়ার পর এই প্রথম তিনি কোনো জনসমাগমে বক্তব্য রাখেন।

এসময় এসকে সিনহা বলেন, সেই ব্রিটিশ আমল থেকে হিন্দু আইনে নানা জটিলতা রয়েছে। বিচারপতি হওয়ার সুবাদে হিন্দু আইনে সংস্কার আনার চেষ্টা করেছিলাম। কিন্তু মুসলিম বিচারপতিদের অসহযোগিতায় সেটি করা সম্ভব হয়নি। কারণ মুসলিমপ্রধান দেশ তারা চায় না ধর্মীয় আইনে হাত দিতে। অবশেষে আমাকে আমার অসমাপ্ত কাজ রেখেই বিদায় নিতে বাধ্য হতে হয়েছে।

তিনি আরো বলেন, আমরা (হিন্দুরা) ঐক্যবদ্ধ নই। আমরা কারো নেতৃত্ব মানি না। এ ছাড়া নিজ ধর্মের প্রতি আমাদের ডেডিকেশন নেই। যার ফলে আমাদের সন্তানরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না।

সাবেক এই বিচারপতি বলেন, নিউজার্সিতে চারটি পরিত্যক্ত চার্চ কিনে মুসলমানরা সেখানে মসজিদ করেছে। এটি তাদের বিশ্বাস এবং ডেডিকেশনের কারণে হয়েছে। তাদের সন্তানরা শনি ও রোববার সেখানে কুরআন শিখছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই করছি না। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ