Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র বনভোজনে ওজনপার্কে ইমামসহ দু’বাংলাদেশী হত্যার নিন্দা ও বিচার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: August 15, 2016 | 12:37 AM

Kanighat_Samity_USA_Pic_1ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নির্মল আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন। গত রোববারের এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত কানাইঘাট এলাকার নানা বয়সী নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে মেতে ওঠেন উৎসব আয়োজনে। বনভোজনে কানাইঘাট ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। কানাইঘাট প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল।
কানাইঘাট সমাজ কল্যান সমিতির সভাপতি বাবর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল হাই এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, নাসিরুল হক, নজরুল হক, সিরাজুল হক, মোর্তুজা মিয়া প্রমুখ।
বিপুল সংখ্যক কানাইঘাটবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
বনভোজন অনুষ্ঠানে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দরজা বাংলাদেশীদের জন্য সবসময় খোলা। যে কোন প্রয়োজনে তার সহযোগিতা নেয়ার জন্য তিনি অনুরোধ জানান। তিনিও সকলের সহযোগিতা কামনা করেন।
আইনজীবি মো. এন মজুমদার ওজনপার্কে ইমামসহ দু’বাংলাদেশী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এই নৃশংস জোড়া খুনসহ নিউইয়র্কে সম্প্রতি সংঘটিত বাংলাদেশীদের ওপর সকল সন্ত্রাসী বর্ণবাদী হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি দেশে ও প্রবাসে সকলকে সকলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসী কানাইঘাটবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির কর্মকর্তারা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV