কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র বনভোজনে ওজনপার্কে ইমামসহ দু’বাংলাদেশী হত্যার নিন্দা ও বিচার দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নির্মল আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন। গত রোববারের এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত কানাইঘাট এলাকার নানা বয়সী নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে মেতে ওঠেন উৎসব আয়োজনে। বনভোজনে কানাইঘাট ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। কানাইঘাট প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল।
কানাইঘাট সমাজ কল্যান সমিতির সভাপতি বাবর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল হাই এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, নাসিরুল হক, নজরুল হক, সিরাজুল হক, মোর্তুজা মিয়া প্রমুখ।
বিপুল সংখ্যক কানাইঘাটবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
বনভোজন অনুষ্ঠানে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দরজা বাংলাদেশীদের জন্য সবসময় খোলা। যে কোন প্রয়োজনে তার সহযোগিতা নেয়ার জন্য তিনি অনুরোধ জানান। তিনিও সকলের সহযোগিতা কামনা করেন।
আইনজীবি মো. এন মজুমদার ওজনপার্কে ইমামসহ দু’বাংলাদেশী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এই নৃশংস জোড়া খুনসহ নিউইয়র্কে সম্প্রতি সংঘটিত বাংলাদেশীদের ওপর সকল সন্ত্রাসী বর্ণবাদী হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি দেশে ও প্রবাসে সকলকে সকলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসী কানাইঘাটবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন কানাইঘাট সমাজ কল্যান সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির কর্মকর্তারা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes