কানাডায় আবারো ইমিগ্রেশন সুবিধা পাবে শারীরিকভাবে অক্ষমরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডায় আবারো ইমিগ্রেশন সুবিধা পাবে শারীরিকভাবে অক্ষমরা। বিগত হারপার সরকার শারীরিকভাবে অক্ষমদের ইমিগ্রশন বন্ধ করে দিয়েছিলেন। তা আবার চালু করার কথা ব্যক্ত করে কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন বলেন, বর্তমানের এই নিয়ম কানাডার জাতীয় মূল্যবোধের সাথে একদমই যায় না। তাই তা সম্পূর্ণভাবে বাতিল করার বিষয়টি ভাবছে সরকার। কারণ, এই আইনটি শারীরিকভাবে অক্ষমদের বিপক্ষে বৈষম্য তৈরি করে এবং যার ফলে তাদের ইমিগ্রেশন বাধাগ্রস্ত হয়। গ্লোবাল নিউজের অনুসন্ধান এবং সিবিএন থেকে এই তথ্য জানা যায়।
বিশেষজ্ঞমহল মনে করেন যে, প্রচলিত নিয়মটি খুবই অন্যায্য এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের একটা পরিবারের সদস্যদের একজন থেকে আরেকজনকে একদমই আলাদা করে দেয়। বলে রাখা ভাল যে, রিফিউজি এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানের ৩৮- ১সি নিয়মটির মধ্যে ছিলনা। উল্লেখ্য, ৩৮- ১সি রুলটি হল যে একজন বিদেশী নাগরিক কানাডাতে অযোগ্য বলে বিবেচিত হবেন যদি তাকে কানাডার হেলথ এবং সোশ্যাল সার্ভিসের ওপর অতিরিক্ত ডিমান্ড অথবা বোঝা বলে মনে করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ