Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বাকের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: February 23, 2019 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় উদযাপিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। স্মরণ করে ভাষা শহীদদের। কানেকটিকাটের ২৭০০ বার্লিন টার্নপয়েকে অনুষ্ঠিত হয় অমর একুশের স্মৃতি স্মারণ, আলোচনা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে।


বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যে ৬টায়। এসময় ভাষার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ূন চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক মিথিলা মারলিন গোমেজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, সহ সভাপতি নূরুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত নাগ, মুক্তিযোদ্ধা মাইকেল শাহ, কানেকটিকাট স্টেট আওয়ামীলীগ সভাপতি জুনেদ এ খান, কানেকটিকাট স্টেট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, বাংলাদেশ খৃষ্ট্রীয়ান এসোসিয়েশন বিসিএসি’র সহ সভাপতি সমির দত্ত, বৃষ্টল ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজ, কোষাধ্যক্ষ মো. রহমান রাজু, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা জিহাদুল হক জিয়াদ, কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল চৌধুরী, ভাষা সৈনিক শামসুল আলমের কন্যা তাহমিনা জাফর প্রমুখ।


এদিকে, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিয়াম মাসুদ, ২য় স্থান অর্জন করে সুমাইয়া মাসুদ, যৌথভাবে স্থান অর্জন করে নাবিলা তাবসুন ও তাহমিদ আম্বিয়া, ৪র্থ স্থান অর্জন করে এথেনা, ৫ম স্থান অর্জন করে রাহিম রহমান, ৬ষ্ঠ স্থান অর্জন করে প্রাচুর্য, ৭ম স্থান অর্জন করে দাহির, ৮ম স্থান অর্জন করেস্থান অর্জন করে আহনাফ, ৯ম স্থান অর্জন করেস্থান অর্জন করে ইহান এবং ১০ম স্থান অর্জন কওে রিয়া। এছাড়া অংশগ্রহণকারী সকল শিশুকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
পরে সাংস্কৃতিক সম্পাদক মিথিলা মারলিন গোমেজের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী হৃদয় রোজারিও, তৃপ্তি এথেনা এবং কবিতা আবৃত্তি করেন সুলেখা পলেসা আন্না, তৃপ্তি। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।


নানা কর্মসূচির পর একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক সংগঠনসহ অন্যান্যরা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক), কানেকটিকাট স্টেট আওয়ামীলীগ, কানেকটিকাট স্টেট বিএনপি, বাংলাদেশ খৃষ্টীয়ান এসোসিয়েশন বিসিএসি, বৃষ্টল ফ্রেন্ডস সোসাইটি।
অনুষ্ঠানে বক্তারা মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান ভাষার জন্য আত্মদানকারী শহীদের। তারা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষার ইতিহাসের সাথে পরিচিত হবার সুযোগ তৈরী হয়েছে। বাংলা ভাষা চর্চায় আগ্রহী হবে।
সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস অনুষ্ঠান সফল করার জন্য বাক সদস্য সহ উপস্থিত কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অস্থায়ী শহীদ মিনার নির্মান সহ অনুষ্ঠান বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল, সহ সভাপতি নূরুল আলম. সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন চৌধুরী, কোষাধ্যক্ষ তারেক খান, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল মুমিত মামুন, কার্যকরী সদস্য জাহিদ সহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করা কানেকটিকাটের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদযাপন করেন দিবসটি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV