Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কান্নাজড়িত কণ্ঠে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বন্দুক-নিয়ন্ত্রণের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: January 6, 2016 | 1:30 AM

কান্নাজড়িত কণ্ঠে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডাক দিলেন বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের। এছাড়া নির্বাহী আদেশে নিজেই প্রণয়ন করেছেন বন্দুক কেনার আগে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের বিধান। তবে তার উত্তরসূরীর ওপরই এ বিধানের স্থায়িত্ব নির্ভর করবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
বহুল প্রত্যাশিত ভাষণে ওবামা নিজের জারি করা সীমাবদ্ধ কার্যকরিতার আদেশের বদলে, এখনও কী করা উচিৎ তার ওপরই প্রাধান্য দিয়েছেন। তিনি বন্দুক আইন সংস্কারের বিষয়টিকে তার প্রজন্মের সবচেয়ে বড় নাগরিক-অধিকার চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দেন।
বন্দুকধারীদের হাতে গণহারে নিহত মানুষদের স্বজনদের পাশে রেখে আবেগী ওবামা বলেন, আমাদের এখনকার প্রয়োজনীয়তা বোধ করতে হবে। কারণ, মানুষ মারা যাচ্ছে। নিজের ভাষণের এক পর্যায়ে কেঁদে দেন তিনি। তার মুখ বেয়ে পড়তে থাকে পানি। তিনি বলেন, আমি যখনই ওই শিশুদের বিষয়ে ভাবি, তখনই উন্মাদ হয়ে যাই। এ জিনিসটি শিকাগোর রাস্তায় প্রতিদিন ঘটে।
বন্দুকধারীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের এ বিধানের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন, এ বিধান আপনাদের ‘বন্দুক কেঁড়ে নেওয়ার ষড়যন্ত্র’ নয়। বরং, অনেকটা বিমানে উঠার আগে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যাওয়ার মতো। এটা হলো স্রেফ সভ্য সমাজে বসবাসের মূল্য।
তিনি বলেন, বন্দুক কোম্পানিগুলোর পক্ষের লবিগুলো হয়তো কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, কিন্তু আমেরিকাকে জিম্মি করে তারা রাখতে পারবে না। কংগ্রেসের অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে। তার আগে এখানে উপস্থিত মানুষ বিশ্রাম নেবে না। আমরা অপেক্ষা করতে পারবো না। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV