কিংবদন্তি নায়ক নায়করাজ রাজ্জাক ও কন্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কিংবদন্তি নায়ক নায়করাজ রাজ্জাক ও কন্ঠশিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার।
বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক নায়করাজ রাজ্জাক গত ২১ আগষ্ট সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭৫ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। নায়ক রাজের আকষ্মিক মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কিংবদন্তি শিল্পী আবদুল জব্বার
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি শিল্পী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার গত বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে গুণী এই শিল্পীর বয়স হয়েছিল ৭৯ বছর।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ