Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

কিছু মনে থাকে না?

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 28, 2013 | 5:43 PM

ডা. নাজমুল কবীর কোরেশী : ইদানীং দরকারি-অদরকারি সবকিছুই ভুলে যাচ্ছেন নিমেষে? কোথায় যে ব্যাংকের চেকবই রেখেছেন, এ মাসে সন্তানের বেতন দিয়েছেন কি না, এমনকি আজ সকালে যে কী দিয়ে নাশতা করেছেন, তাও মনে করতে পারছেন না? আর ওষুধ খেতে ভুলে যাওয়া তো নিত্যদিনের ঘটনা। চিকিৎসকেরা স্মৃতি ধ্বংসের জন্য মস্তিষ্কের বিভিন্ন ক্ষয়রোগ, মস্তিষ্কের টিউমার, সংক্রমণ, বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েডের সমস্যা, অত্যধিক অ্যালকোহল সেবন ইত্যাদিকে দায়ী করে থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে সমস্যাটি এত জটিল নয়, হয়তো স্রেফ আপনার মনোযোগে ঘাটতি বা মেজাজমর্জির গন্ডগোলের কারণে হয়ে থাকে।
গবেষণা বলছে, মাঝবয়সীদের বিস্মৃতির অন্যতম কারণ হচ্ছে, মেজাজমর্জি ভালো না থাকা। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগও একটি বড় কারণ। বারবার জরুরি অনেক বিষয় ভুলে যাচ্ছেন, সে ক্ষেত্রে মানসিক অবসাদ বা বিষাদ হয়তো কাজ করছে, আপনি টের পাচ্ছেন না। প্রয়োজনে মনোরোগবিদের সাহায্য নিন।  ভুলে যাওয়া রোধে তাই ভালো ঘুম, সঠিক জীবনাচরণ জরুরি। প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ