কিলার রোবট তৈরিতে ১ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরে কিলার রোবট বা যন্ত্রসেনা তৈরিতে খরচ করবে ১ বিলিয়ন ডলার। মার্কিন সেনাবাহিনী ভবিষ্যতে যুদ্ধে এধরনের যন্ত্রসেনা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের আর্মি প্রজেক্ট ম্যানেজার ব্রায়ান ম্যাকভেগ ব্লুমবার্গকে বলেন, ইতিমধ্যে ৮’শ রোবট গত দুই বছরে তৈরি করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব বিভাগেই রোবট বা যন্ত্রসেনা কাজ করতে শুরু করবে। তবে অনেকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মানব সেনা হ্রাসের বিষয়টি শক্তিধর সামরিক দেশের মর্যাদা হ্রাসের সঙ্গে তুলনা করছেন। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির পল বলেন, যন্ত্রসেনা যুদ্ধে নিধনযজ্ঞে মেতে ওঠার আগে নীতি বা নৈতিকতার বিষয়টি উপলব্ধির সুযোগ নেই। গত বছর শতাধিক প্রযুক্তিবিদ জাতিসংঘের কাছে এধরনের যন্ত্রমানব বা রোবটিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার আহবান জানিয়ে একটি চিঠি দেন। কারণ এধরনের অস্ত্র সন্ত্রাসীরা নিরস্ত্র ও নিরীহ মানুষের ওপর ব্যবহার করলে ফল হবে ভয়াবহ। এখন পর্যন্ত ২৬টি দেশ রোবটিক অস্ত্র তৈরির বিপক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের এধরনের সিদ্ধান্তের সমালোচনা করে সমালোচকরা বলছেন, দেশটির নাগরিকদের ৪০ শতাংশ মৌলিক চাহিদা পূরণ করতে জরুরিভাবে ৪০০ ডলার খরচ করতে পারে না সেখানে এধরনের যন্ত্রসেনা তৈরির কোনো মানে হয় না।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!