কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সদস্য হওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল
নিউইয়র্ক: কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনকের নতুন সদস্য পদ গ্রহন ও নবায়নের কার্যত্রুম বছরব্যাপি চললেও ২০১৭ সালের নতুন কমিটি গঠণকল্পে সদস্য সংগ্রহের শেষ সময় আগামি ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত করা হয় বলে জানান সংগঠনের সভাপতি মফিজুর রহমান দুলাল। তিনি বলেন, বাবু ভজন সরকারকে সমম্বয়কারী এবং মাহফুজুল হাসান টুপন, হাবিব রহমান হারুন ও আনোয়ার উদ্দিনকে সদস্য করে সদস্য সংগ্রহ উপ-কমিটির গঠন করা হয়। এ কমিটি গত এক বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, যারা ১৫ এপ্রিলের মধ্যে সদস্য হবেন তারাই কেবল ২০১৭ সালের নতুন কমিটির গঠণে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশ ও প্রবাসে কিশোরগঞ্জবাসীর কল্যাণে সকলকে সংগঠনের নির্ধারিত ফরম পুরণ করত: সদস্য সংগ্রহ কমিটির নিকট ফরম জমা দিয়ে সদস্য হওয়ার জন্য আহবান জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ