Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: February 13, 2018 | 4:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে  গত রবিবার ১১ই ফেব্রুয়ারী কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ২৫শে মার্চ রোজ রবিবার এক আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহীত হয়।

এছাড়া পহেলা বৈশাখ উদযাপনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক ‘হাওড় ভাত’ বা বনভোজনের জন্য জনাব মোঃ শহীদুল হাসান কে আহ্বায়ক ও মোঃ আলী আহাসন আকন্দ শামীমকে সদস্য সচিব করে এগারো সদস্যের একটি ‘হাওড়ভাত’ উদযাপন কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বোর্ড অফ ট্রাষ্ট্রি সদস্য হাবিবর রহমান হারুন, বোর্ড অফ ট্রাষ্টি সদস্য মোঃ জাহিদুল কবীর খান সারোয়ার, সহ-সভাপতি মোঃ আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম হায়দার শামীম, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল ও মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় ভাটির শার্দূল, হাওড়েরর ভূমি পুত্র এ্যাডভোকেট মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মিষ্টি মুখে আপ্যায়িত করেন। আগামী সকল কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসীকে স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহনের আহ্বান জানিয়ে নৈশ ভোজের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ