কীসে সুখী হয় পুরুষ?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুখের সংজ্ঞা আলাদা। একেকজনের জীবনদর্শন একেক রকম। কীসে সুখী হয় পুরুষ? কেউ সুখ পান টাকা কামিয়ে। কেউ আবার পড়াশোনাতেই পান আনন্দ। কারও আবার দাম্পত্য সুখেই স্বস্তি। আবার নারী-পুরুষভেদেও সুখের সংজ্ঞা আলাদা। সম্প্রতি এ বিষয়টি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গবেষণা করেছে। আর তাতে পাওয়া গেছে চমক জাগানিয়া ফলাফল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের খবরে বলা হয়েছে, পুরুষেরা সব সময়ই বাবা-মার শিক্ষাগত যোগ্যতা ছাপিয়ে যেতে চায়। তাতেই নিজেকে সফল বলে মনে করে পুরুষ। আর সেটি না হলেই অসন্তুষ্টিতে ভোগে তাঁরা। সেই অসুখী মনের প্রভাব পড়ে পুরুষের কাজে ও জীবনে। অন্যদিকে নারীদের সুখী হওয়ার ক্ষেত্রে এসবের কোনো বালাই নেই। সুখী হওয়ার জন্য বাবা-মাকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছে জাগে না তাঁদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণার মাধ্যমে এই ফলাফল পেয়েছেন তাঁরা। এ জন্য ২৫ থেকে ৬৫ বছর বয়সীদের ওপর জরিপ চালানো হয়। ২৮টি দেশের মোট ৫২ হাজার ৭৭৩ জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন। ২০১২ থেকে ২০১৪ সাল—এই তিন বছর ধরে চলে জরিপ। তাতে দেখা গেছে, উচ্চশিক্ষিত বাবা-মার ছেলেরা সব সময় তাঁদের ছাড়িয়ে যেতে চান। আর যাঁরা ছাপিয়ে যেতে পারেন না, তাঁরা প্রচণ্ড মানসিক পীড়নে থাকেন। সে বিষয়টি ওই পুরুষদের অসুখী করে তোলে।
অন্যদিকে যেসব ছেলে বাবা-মার চেয়ে উচ্চশিক্ষিত, তাঁরা ৫০ শতাংশ কম হারে মানসিক পীড়নে ভোগেন। জরিপে আরও দেখা গেছে, নারীরা এ ধরনের কোনো মানসিক চাপে ভোগেন না। বাবা-মার শিক্ষাগত যোগ্যতা ছাপিয়ে যেতে হবে বা তাঁর সমান হতে হবে—এমন উচ্চাকাঙ্ক্ষা নারীদের থাকে না। তাই এই বিষয়টি তাঁদের অসুখীও করে না।
গবেষক দলের প্রধান আলেক্সি গোগোশভিলি বলেন, ‘এর মূল কারণ এটি হতে পারে যে পুরুষেরা নিজেদের মেধা, সক্ষমতা ও প্রচেষ্টার ওপর বেশি নির্ভর করতে চায়।’ নর্থামব্রিয়া ইউনিভার্সিটির ব্রিটিশ সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে এই গবেষণাপত্রটি উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone