‘কুকুর’ সান ফ্রান্সিসকোর মেয়র
ফ্রিডা নামের চিহুয়াহুয়া প্রজাতির একটি স্ত্রীকুকুর জীবনের প্রথম রাজনীতিতে নাম লেখালো। যে-সে পদবী নয়, একেবারে মেয়র। তাও আবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর সান ফ্রান্সিসকোর। অবিশ্বাস্য হলেও, আদতে ঘটেছে সেটাই। শহরের একটি পশু আশ্রয় ও রক্ষণাবেক্ষণ কেন্দ্রকে সমর্থন ও সহযোগিতার জন্যই এমন প্রচারণা। সে জন্য কুকুরটি একদিনের জন্য সান ফ্রান্সিসকোর মেয়র নির্বাচিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেয়র ফ্রিডার মনিবকে সুযোগটি নেওয়ার জন্য ৫ হাজার ডলার ব্যয় করতে হয়েছে। বিশেষ দিনটি বেই এরিয়াতে ভ্রমণে বেরোবে ফ্রিডা। সেখানে বোর্ড অব সুপারভাইজারস তাকে মেয়র হিসেবে অনুমোদন দেবে। কুকুরটিকে যে সম্মান দেয়া হচ্ছে, সেটা সিটি হলে প্রচার করা হবে এবং একদিন মেয়াদ ফুরানোর পর অবসরের প্যাকেজ হিসেবে তাকে কুকুরের একটি বিছানা, উপহার সামগ্রীর বাস্কেট ও খেলনা দিয়ে সম্মানিত করা হবে।মানবজমিন
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone