কুমিল্লায় সাংবাদিক সেলিমের মায়ের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক, ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন সেলিমের মা শরিয়াতুন নেছা (৭২)-এর মরদেহ তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার বড়–রা উপজেলার বাশপুর গ্রামে দাফন করা হয়েছে। মরহুমার মরদেহ বাংলাদেশে পৌছার পর ১ জানুয়ারী রোববার তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কররস্থানে দাফন করা হয়। এদিকে, মরহুমা শরিয়াতুন নেছার কুলখানি গত ৬ জানুয়ারী শুক্রবার বাশপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কোরআনখানি ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাসী এতে অংশ নেন বলে মায়ের দাফন শেষে নিউইয়র্ক ফিরে সাংবাদিক সেলিম ইউএনএ প্রতিনিধিকে এই তথ্য জানান।
স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মরহুমার দ্বিতীয় জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এর আগে গত ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে আমিরাত এয়ালাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে যাওয়া হয়। সাংবাদিক সেলিম তার মায়ের মরদেহের সাথে বাংলাদেশে যান। ঐদিন (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি নিউইয়র্কে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা শরিয়াতুন নেছা দুই পুত্র আর চার কন্যা সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমার বড় পুত্র নিউইয়র্ক প্রবাসী আর বাকী পুত্র-কন্যারা বাংলাদেশে বাস করছেন। পারিবারিক সিদ্ধান্তে তার মরহদেহ বাংলাদেশে দাফন করা হয়। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে মরহুমা শরিয়াতুন নেছার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মওলানা মইনুল ইসলাম নামাজে জানাজায় ইমামতি করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জানাজায় শরীক হন।
সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, গত ২৬ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে ব্রঙ্কসস্থ তার বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাথে সাথে স্থানীয় মান্টিফিউর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন। চলকি বছরের বিগত মার্চ তিনি অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন।
সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম তার মা শরিয়াতুন নেছার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!