Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কুমিল্লা নামেই বিভাগ চাই : সংবাদ সম্মেলনে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 4, 2017 | 11:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র, ইন্ক এর নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কুমিল্লার নামে বিভাগ ঘোষনা না করে কুমিল্লার একটি স্থানের নামে ‘ময়নামতি’ নামে বিভাগ ঘোষনা দিয়ে কুমিল্লার প্রতি বিমাতা সুলভ আচরনেরই বহিঃপ্রকাশ ঘটালেন। তারা বলেছেন, ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই। গত ২৬ ফেব্রুয়ারি নিউইয়র্কে জ্যাকসন হাইটসয়ে খাবারবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম চৌধুরী (সংগঠনের সভাপতি), এডভোকেট জামাল আহাম্মেদ জনি (বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য), এমদাদুল হক কামাল (বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য), আজাদ বাকির (বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সদস্য), ফারুক হোসেন মজুমদার (সাবেক সহ সভাপতি বাংলাদেশ সোসাইটি), মোঃ মনির হোসেন (সাবেক সভাপতি কুমিল্লা সমিতি), মোঃ শাহ আলম (সাবেক সভাপতি কুমিল্লা সমিতি), বদরুল হক আজাদ (সংগঠনের সিঃ সহ সভাপতি), মোঃ কবির হোসেন (সংগঠনের সহ সভাপতি), এম এ রহিম (সংগঠনের সহ সভাপতি), মনিরুল হক মজুমদার (সাংগঠনিক সম্পাদক), সিরাজুল ইসলাম খান (সাবেক সহ সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), ওয়াসীম উদ্দিন ভূঁইয়া (সাধারন সম্পাদক), মোঃ সিরাজুল হক জামাল (সাবেক সদস্য বাংলাদেশ সোসাইটি), রুহুল কুদ্দুস খোকন চেয়ারম্যান, রফিকুল ইসলাম ভূঁইয়া (সংগঠনের উপদেষ্টা), মোঃ লেয়াকত আলী (সংগঠনের সদস্য), কাজী ফারুক আহাম্মেদ (সংগঠনের সদস্য), লুতফুর রহমান মাঈনু (সংগঠনের সদস্য), হাবিব উল্লাহ্, মোঃ কবির হোসেন, মোঃ সেলিম কামাল ফারুক, আওলাদ হোসেন, দেলওয়ার হোসেন, মোঃ সাইফুর রহমান ভূঁইয়া, মাহমুদ আলম, কাজী আরিফুল হক, এম এ হোসেন বাদল।

সংবাদ সম্মেলনে বলেন, ১৯৮৬ সালে প্রথমে কুমিল্লা বিভাগের দাবীতে আন্দোলন করি আমরা আর বিভাগ হয় বরিশালে, আন্দোলন করি আমরা বিভাগ হয় সিলেটে, আন্দোলন করি আমরা বিভাগ হয় রংপুরে এখানেই বঞ্চিতের শেষ নয়। পাকিস্তান আমলে কুমিল্লার বিশ্ববিদ্যালয়কে এক রাত্রের ক্ষমতায় ফজলুল কাদের চৌধুরী  চট্টগ্রামে নিয়ে যান। সমগ্র বাংলাদেশে কুমিল্লার মেধাবী সন্তানেরা যখন নিজের যোগ্যতা দিয়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে আধিপত্যের সাথে বিস্তার লাভ করেছিলেন। ঠিক তখনই এরশাদ সাহেব  সরকারী চাকুরীতে জেলা ভিত্তিক কোটা চালু করেন। আর তখনই শুরু হয় মেধাহীন কোঠা শাসন। বঞ্চিত হন কুমিল্লার মেধাবী সন্তানগন। দুঃখজনক হলেও সত্যি যে কুমিল্লা যেন সকল রাষ্ট্র প্রধানেরই চোখের কাটা,  কিন্তু কেন তা আমরা জানি না।
সংবাদ সম্মেলনে তারা জানান, একটি বিভাগীয় শহর হওয়ার জন্য যা যা দরকার প্রায় সকল কিছুই কুমিল্লায় আছে। যেমন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেকনিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, টিচার্স ট্রেইনিং কলেজ, মাদ্রাসা ও সেনানিবাস সহ আরো প্রয়োজনীয় অনেক কিছু। এখন শুধু প্রয়োজন একটি প্রশাসনিক ভবন ও কিছু প্রশাসনিক কর্মকর্তা। এতে সরকারের অনেক সাশ্রয় হবে। কিন্তু ময়নামতি হলে তার সকল কিছুই সরকারকে নতুন করে করতে হবে যা প্রচুর ব্যায় বহুল। ময়নামতি নমক স্থানটি একটি ইউনিয়ন মাত্র। এটি কুমিল্লার অন্তর্গত, ময়নামতি কুমিল্লার একটি এলাকা নামে পরিচিত। কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা ও অঞ্চল। বিশ্বখ্যাত বার্ড কুমিল্লা বার্ড হিসাবেই পরিচিত, ময়নামতির নয়। কোন ব্যক্তি বিশেষের কারণে বৃহত্তর কুমিল্লার লক্ষ-কোটি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখে কুমিল্লাকে কুমিল্লা বিভাগ হিসাবে নামকরণ করার জন্য আমরা কুমিল্লার জনগোষ্ঠি বিনীতভাবে প্রত্যাশা ও আহবান করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV