কুমিল্লা নামে বিভাগের দাবীতে নিউইয়র্ক কনস্যুলেট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি
নিউইয়র্ক: কুমিল্লা নামে বিভাগ নামকরণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন নিউইয়র্কস্থ প্রবাসী কুমিল্লাবাসী। গত ১৩ মার্চ সোমবার নিউইয়র্কস্থ কনস্যুলেট অফিসের মাধ্যমে এ স্বারক প্রদান করা হয়। স্বারকলিপি গ্রহন করেন কনসাল জেনারেল শামীম আহসান এ সময়ে উপস্থিত ছিলেন ডিপুটি কনসাল জেনারেল মো: সাহেদুল ইসলাম। এতে প্রবাসী কুমিল্লাবাসীর পক্ষে নেতৃত্ব দেন কমিউনিটি এক্টিভিষ্ট ও কুমিল্লা মহানগর সোসাইটি অব নর্থ ইনকের সভাপতি ইশতিয়াক রুমি, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর সোসাইটি অব নর্থ ইনকের সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু, সহ সভাপতি কামাল উদ্দিন ভূইঁয়া, প্রচার সম্পাদক লুৎফর রহমান মাঈনু, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, ওয়াশি রহমান ইমনসহ আরো অনেকে। কনসাল জেনারেল স্বারকলিপি গ্রহন করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্বারকলিপিতে বলা হয়, আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লার সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বাধীন সোনার বাংলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার মানসে আমরা প্রবাস জীবন যাপন করছি। শুধু তাই নয় প্রবাসী কুমিল্লার জনগণ বর্হিবিশ্ব থেকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা সরবারহ করে যা অর্থনৈতিক ভিত্তিতে সুদৃঢ় করে যাচ্ছে-অর্থনৈতিক সূচক-ই তার প্রমাণ। আর এ সকল উন্নয়ন আপনার বলিষ্ঠ নেতৃত্ব তথা দেশ উন্নত রাষ্ট্রের মর্যদাসম্পন্ন হতে যাচ্ছে। তাইতো উন্নয়নের এ ধারাকে সুমুন্নত রাখতে আপনি অঞ্চল ভিত্তিতে প্রশাসনিক বিভাগের সংখ্যা বৃদ্ধি করে চলছেন। শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ বলে খ্যাত কুমিল্লার ঐতিহ্য দীর্ঘদিনের। কুমিল্লার সন্তান পন্ডিত শীলভদ্র প্রাচীন নালান্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ছিলেন। সর্বধর্মাবতার আনন্দ স্বামিজী, নারী জাগরনের অগ্রদূত নওয়াব ফয়জুন্নেছা, দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য কুমিল্লার সন্তান। বৃটিশ বিরোধী আন্দোলনে এ মাটির সন্তানের গঠনমূলক অবদান রেখেছেন। বাংলা ভাষা দাবীর আন্দোলনে ও মহান স্বাধীনতা আন্দোলনে কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের নাম জাতির মনিকাঠায় চিরস্মরনীয়। বিশ্বকরি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার অবদান রাখার জন্য রাষ্ট্রীয় পুরস্কারও সর্বাগ্রে দিয়েছে কুমিল্লা (ত্রিপুরা)। আমাদের জাতীয় কবি কাজী নজরুর ইসলামের মানসিক চেতনার পরিপূর্ণ বিকাশ হয়েছে এ কুমিল্লায়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও বিশ্ববরণ্য সংগীত শিল্পী শচীন দেব বর্মন এর জন্মস্থান এ কুমিল্লায়। ভাষা সৈনিক অজিত গুহ এর জন্মস্থান এ কুমিল্লায়। ইউনিসেফ কর্তৃক বাংলা ভাষাকে আর্ন্তজাতিক মাতৃভাষা ঘোষণার প্রস্তাবকারী মো: রফিকুল ইসলামের জন্মস্থান এ কুমিল্লা। এখানে উল্লেখ্য যে, কুমিল্লার গণমানুষের নেতা কুমিল্লা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার সংসদে এবং সংসদের বাহিরে কুমিল্লা বিভাগের দাবি বিভিন্ন সময়ে উত্থাপন করেছেন। দাবির প্রেক্ষিতে আপনি জাতির জনক কন্যা কুমিল্লা বিভাগ এর প্রস্তাব গ্রহন করে কুমিল্লার লাখ মানুষের প্রাণের দাবী কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা দু:খের সাথে লক্ষ্য করলাম যে, কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা বিভাগ না করে ময়নানামতি নামকরণ করতে চান। উপরে উল্লেখিত কুমিল্লার কৃতি সন্তানদের কথা চিন্তা করে আমরা আপনার কাছে সবিনয় নিবেদন করছি, কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা নামে’ করে আমাদের দীর্ঘদিনের মনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ