Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লাবাসীর

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: April 24, 2022 | 5:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। ২২ এপ্রিল শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নিকট কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক লেখক নিউইয়র্ক বাংলা ডট কম এর সম্পাদক আকবর হায়দার কিরন, বৃহত্তর কুমিল্লা ফাউন্ডেশন সভাপতি ও খবর ডট কম সম্পাদক মশিউর রহমান মজুমদার, আলোকচিত্র শিল্পী নীহার সিদ্দিকী সহ অন্যান্যরা। স্মারকলিপিতে আরো স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদুল হক, মোহাম্মদ নুর হোসেন, কামরুন নাহার প্রমুখ।
স্বারকলিপিতে প্রবাসীরা বলেন, আমেরিকা থেকেও বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কুমিল্লাবাসী শ্রমের অর্থ পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখার চেষ্টা করছে। আপনি জাতির পিতার সুযোগ্য কণ্যা। দেশ পরিচালনায় ও দেশের উন্নয়নে আপনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের দাবী সকল ক্ষেত্রে অগ্রসরমান কুমিল্লাকে বিভাগ করা। আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের নামকরনের জন্য আপনার নিকট বিনীত আবেদন করছি।
স্বারকলিপিতে প্রবাসীরা আরো বলেন, একজন খুনির অপকর্মের জন্য সারা কুমিল্লাবাসী দায়ী হতে পারেনা। বাংলাদেশে প্রতি ইঞ্চি জায়গা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রচেষ্টা এবং নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কোন খুনির জায়গা নাই। আমাদের মাননীয় সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার আমাদের দাবীর যথার্থতা আপনার সমীপে উত্থাপন করেছেন। জাতির পিতার কণ্যা হিসেবে আপনি তা অনুভব করবেন বলে আমাদের বিশ্বাস। আপনি আমাদের দাবী অচিরেই কুমিল্লা নামে ”কুমিল্লা বিভাগ” এর ঘষোনা দিয়ে প্রবাসীদের আশা পূর্ণ করে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে স্মারকলিপি গ্রহণ করে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম প্রবাসী কুমিল্লাবাসীর প্রানের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা সংক্রান্ত স্বারকলিপি প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের নয়নমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট দ্রুত পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ