কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি খায়ের, সম্পাদক সালাউদ্দিন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আকন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সালাউদ্দিন চৌধরী। নিউইয়র্কের বৈশাখী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ৯ সেপ্টেম্বর শনিবার কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার মিলন এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় আলোচনার মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশনার গঠন করা হয়। ওই নির্বাচন কমিশনের মাধমে সবার উপস্থিতে সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী পেয়ার আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার ডা. আলি আহমেদ ও কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি একটিভিস্ট আবু তালেব চৌধরী চান্দু, হাজি মাস্টার রেহান উদ্দিন আকন্দ, মাস্টার সিরাজুল ইসলাম, মোফাজ্জল হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাহমান, ইঞ্জিনিয়ার শাহিন, শাহিন আলী, আবদুল খালেক, মিজানুর রহমান, শামসুল হক, রোমান সরকার, আসম খালেদুর রহমান, ছফিউল্লাহ খান, আ: আলীম মিয়া, এম, এ মোমেন, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, মোহাম্মদ জুয়েল, সংগীত শিল্পী জিনাত রেহানা রতœা, উলফত আলি মোল্লা, এম আর সেলিম, সুভা বেগম, শিল্পি আকতার, রিপা বেগম, মায়িসা আকন্দ, নিলুপা বেগম, অনিকা, জুঁই, তুষার, নয়ন, লাভলি, হেলাল, ফিরোজসহ আরও অনেকে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes