কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র অভিষেক ১২ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থ আমেরিকার অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামি ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসন হ্টােিসর হাটবাজার পার্টি হলে। এতে নতুন কমিটির শপথ ছাড়াও থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশিষ্ট রাজনীতিবিদ ডা: মজিবুর রহমান মজুমদার। উদ্বোধন করবেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, গেষ্ট অব অনার পিপল এন টেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ। বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির ষ্ট্রাস্টিবোর্ড সদস্য এ্যাডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ জামান তপন, কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ রশিদুল হক, গ্রেটার কুমিলা ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, বিশিষ্ট রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দু, মোশাররফ হোসেন খান বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা সাবেক সভাপতি প্রফেসর মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী কাজী আবদুর রশিদ, কমিউনিটি নেতা কাজী এনামুল হক, হাজী রেহান উদ্দীন মাষ্টার, আবদুল হালিম মুন্সী, আফজালুর রহমান, আব্দুল লতিফ সরকার, এ্যাডভোকেট আজিজুল হক রুমি, জিএস হাবিব খান চৌধুরী, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার হাজী পিয়ার আহমেদ, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন সদস্য ডা: আলী আহমেদ ও ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী রোকেয়া কেয়া, মনিকা দাস, ফরিদা বকুল, বাপ্পী সোম, ডা: নার্গিস। অভিষেক অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ কমিউনিটির সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি আবুল বাশার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, নবনির্বাচিত সভাপতি আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন চৌধুরী।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর