কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক’র নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অংশের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন। দ্বিতীয় অংশ সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের আখন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডা. মজিবুর রহমান মজুমদার। নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হাজী পিয়ার আহমেদ ও কমিশনার ডা: আলী আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী ভারপ্রাপ্ত সেক্রেটারী জাকির হোসেন ও নব নির্বাচিত সেক্রেটারী সালাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এড: জামাল আহমেদ জনি, মোশারফ হোসেন খান চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও আবদুর রাজ্জাক হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার জামান তপন, কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: রশিদুল হক, জাতীয় পার্টি নেতা আবু তালেব চৌধুরী চান্দু, গ্রেটার কুমিল্লা ফাউন্ডেশন সিনিয়র সহ সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, আলহাজ্ব কাজী আবদুর রশিদ মাষ্টার, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটির সদস্য মো: আবুল কাশেম, হাজী রেহান উদ্দিন মাষ্টার, আবদুল হালিম মুন্সী, এড: আজিজুল হক রুমি, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল লতিফ সরকার, আবুল হোসেন, কুমিল্লা মেঘনা উপজেলা ফাউন্ডেশান ইউএসএ ইন্ক’র প্রধান উপদেষ্টা মিয়া মো: দাউদসহ প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ। গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠ শিল্পীরা। বিপুল সংখ্যক দর্শকের অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন শামছুল হক, শামছুল হক খান, শোভা বেগম, শিরিনা আক্তার, মাঈশা আখন্দ, প্রিয়া, রোকেয়া বেগম, শওকত হোসেন, ব্রঙ্কস প্রমুখ।
নব নির্বাচিত কমিটি: প্রধান উপদেষ্টা: ডা: আলী আহমেদ, উপদেষ্টা আবুল বাশার মিলন, হাজী পেয়ার আহমেদ, মাষ্টার সিরাজুল ইসলাম। কার্যকরী কমিটি: সভাপতি আবুল খায়ের আখন্দ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি আসাদুর রহমান খান, মোহাম্মদ মোমেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এ এস কে রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক হাসান কবির সুমন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আ: আলীম মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মো: জুয়েল, মহিলা সম্পাদিক তাসলিমা পাটোয়ারী, সমাজ কল্যান সম্পাদক কামাল হোসেন দেবিদ্বার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক সজিব হোসেন, কার্যকরী সদস্য ইউনুস খান, রোমেল সরকার, সাইফুল ইসলাম, দিপক সাহা, মিজানুর রহমান।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর