কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র নতুন কমিটি : সভাপতি মহিউদ্দিন সম্পাদক মিঠু
নিউইয়র্ক: কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনকের নতুন কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। গত ২৯ জানুয়ারী রবিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে সাধারণ সভায় ২০১৭-১৮ সেশনের কমিটি ঘোষণা করে সংগঠনের প্রধান উপদেষ্টা সরকার ইসলাম। এর আগে সাধারণ সভা সভাপতি প্রফেসর মনির হোসেন খানের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব উর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, উপদেষ্টা জহিরুল ইসলাম, সাবেক সভাপতি শাকির আলম মজুমদার, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের সভাপতি আব্দুল আউয়াল ভুঞা, সাধারণ সম্পাদক মোরশেদ খাঁন শিবলী, বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনকের সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। প্রফেসর মনির হোসেন খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের মাধ্যমে পরস্পরের মধ্যে সহযোগিতার অপূর্ব বন্ধন সৃষ্টি হয়। বিগত দিনে সকলের ঐকান্তিক প্রচেষ্টা কাজ করার চেষ্টা করেছি। এর সফলতা সকল সম্মানিত কুমিল্লাবাসীর। সংগঠনের কল্যাণে সব সময় আন্তরিক ছিলাম। এর মধ্যে কোন ভূলত্রুটি হলে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন। এবং নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি গোলাম মহিউদ্দিন নতুন দায়িত্বের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতা কামনা করেন। সাধারণ সভায় নতুন কমিটির চারটি পদে সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শরীফের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকী সদস্যদের নাম স্বল্পসময়ের মধ্যে মিডিয়ার মাধ্যমে জানানো হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ