কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র ৩ জুন ইফতার এবং ১৬ জুলাই বাষির্ক বনভোজন
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস এর স্কলাষ্টিকা কোচিং সেন্টারে গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০১৭ ও আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল সুন্দর ভাবে পালনের লক্ষ্যে কার্যকরী কমিটির ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ।
উক্ত সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: সাজিজুল ইসলাম সুজন, সহ সভাপতি মো: রবিউল ইসলাম, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম , সহ সভাপতি মো: কামরুজ্জামান গুলু, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: ইমদাদুল হক, এম এ রহমান, মো: তাহাউদ্দিন, যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন , যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মো: বশির উদ্দিন , দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন , প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ , সহ অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সমাজ কল্যান সম্পাদক মো: মামুনুর রশিদ সরাজ, সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ , তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল, কার্যকরী কমিটির সদস্য মো: আরিফুল ইসলাম শিমুল, মো: আসগর আলী, মো: ইমরান হোসেন সহ আরো অন্যান্য নেতৃবন্দ ।
সভার শুরুতেই ২৫ মার্চ গনহত্যা দিবসে ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মহান মুক্তিযু্দ্ধ চলাকালীন অগনিত শহীদদের ও বীর মুক্তিযাদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় । উক্ত সভায় সবার সিদ্ধান্ত ক্রমে আগামী ৩ জুন ২০১৭ আসন্ন রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল এবং আগামী ১৬ জুলাই বার্ষিক বনভোজন ও ঈদ পুর্নমিলনী করার সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়া উক্ত ইফতার মাহফিল ও বনভোজন সুন্দর ভাবে পালনের লক্ষ্যে মো: আমিনুল ইসলামকে আহবায়ক ও মো: রবিউল ইসলামকে সদস্য সচীব করে ইফতার মাহফিল উদযাপন কমিটি এবং মো: আব্দুল হামিদকে প্রধান সমন্বয়কারী ও মো: আব্দুল জব্বারকে সমন্বয়কারী, এম এ রহমানকে আহবায়ক ও মো: সাজেজুল ইসলাম সুজনকে সদস্য সচীব করে বার্ষিক বনভোজন ও ঈদ পুর্নমিলনী উদযাপন কমিটি গঠন করা হয় ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ