কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের জাকসন হাইটস্ এ হাট বাজার পার্টি হলে গত ৩ জুন শনিবার কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত ইফতার ও মাহফিলে ইফতারের পূর্বে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি মো: মহিউদ্দিন দেওয়ান, সাধারন সম্পাদক মো: রুহুল আমিন সিদ্দীকী, সাপ্তাহিক বর্নমালার সম্পাদক মাহফুজুর রহমান, কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা ইমদাদুর হক, বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যান সম্পাদক মো: তোফায়েল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রচার সম্পাদক মফিদুল ইসলাম রুমি,সাপ্তাহিক ঠিকানার র সাংবাদিক মো: মিজানুর রহমান, সাংবাদিক মো: হাকিকুল ইসলাম খোকন, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ, কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: সাজিজুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে সভা শেষে ফরিদপুর জেলা সমিতি সাবেক সাধারন সম্পাদক মো: আমির পারভেজের পরিচালনায় দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতার পরিবেশন করা হয় ও ইফতার শেষে রাতের খাবার পরিবেশন করা হয় এবং সবাইকে আগামী ১৬ জুলাই কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয় ।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর