কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র উৎসবমুখর বনভোজন ও ঈদ পুনর্মিলনী
নিউইয়র্ক : নিউইয়র্কের আপষ্টেটের থমাস বুল মেমোরিয়াল পার্কে গত ২৪ জুলাই কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতেই সকাল ৯ টায় জ্যাকসন হাইটস্, জ্যামাইকা, ব্রুকলিন ব্রোন্ষ্ক, বোষ্টন, ক্যানেকটিকাট, নিউজার্সি থেকে প্রায় ৪ শতাধিক অতিথী নিয়ে কয়েকটি বাস ও ৫০ টি প্রাইভেট কার নিয়ে বনভোজনের উদ্দ্যোশে যাত্রা শুরুর পূর্বে সকলের মাঝে সকালের নাস্তা পরিবেশন করা হয় । সকাল ১১ টায় বনভোজন স্থলে পৌঁছার পর সবার মাঝে তরমুজ পরিবেশন করা হয় । তরমুজ পরিবেশনের পর উপদেষ্টা ইমদাদুল হক, সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন রিপন ও আশরাফুল ইসলামের পরিচালনায় বাচ্চাদের ও বড়দের খেলাধুলা করানো হয় । খেলাধুলা শেষে হাজী সুজাউদ্দিন সেলিম, আব্দুল হামিদ, আনিসুজ্জামান সবুজ, মাহাবুল আলম চাঁদ, রফিক আহমেদ মিলু, রবিউল ইসলাম, বিদ্যুৎ হোসেন, আহসান হাবিব লিটন, কামরুল ইসলাম জসিম , মমতাজ উদ্দিন, হাসান পারভেজ, অতুল প্রসাদ রায়, জাহিদ হোসেন ও রবিউল আওয়াল রুবেলের পরিচালনায় সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। দুপুরের খাবার শেষে এম এ রহমান ও সাজেজুল ইসলাম সুজনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই এর সেরা কন্ঠের জনপ্রিয় শিল্পী কৃষনা তিথি ও ন্যান্সি খাঁন।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালিন বিকেল বেলায় সবার মাঝে ঝাল মুড়ি পরিবেশন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লটারী ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ । সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ, কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: সাজিজুল ইসলাম সুজন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: ইমদাদুল হক, মো: মাহাবুল আলম চাঁদ, মো: রফিক আহমেদ মিলু, এম এ রহমান, মো: ইকবাল হোসেন, খান এম সাঈদ, কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: রবিউল ইসলাম, মো: আমিনুল ইসলাম, মো: রেজাউল হক সমেজ, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন, মো: বিদ্যুৎ হোসেন, মো: আহসান হাবীব লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহিদ হোসেন, চট্টগ্রাম সমিতির মো: কামরুল ইসলাম জসিম, মানিকগঞ্জ সোসাইটির সভাপতি মো: রবিউল আওয়াল রুবেল, অতুল প্রসাদ রায়, উত্তম সাহা, চুয়াডাংগা জেলা সমিতির হাসান পারভেজ, ঝিনাইদহ জেলা সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম মৃদুল, তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক আলামিন হোসেন, কুষ্টিয়া জেলা সমিতির দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন, সানি খাঁন, সাহেদ খাঁন, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ, সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল, সহ সম্পাদক মো: কামরুজ্জামান জামান, অন্যতম সদস্য মো: মামুনুর রশিদ সরাজ, খোকন, মো: বশির আহমেদ, মো: বশির উদ্দিন, শাহিন আলম, মিঠু, মো: আরিঁফুল ইসলাম শিমুল, মো: আলাউল হক, মো: শহীদুল ইসলাম সুমন, মো: শরিয়ত উল্লাহ, মো: আব্দুল ওয়াদুদ, আইন, সজ্ঞয়, তিতুমির, উম্মে সালমা কুমকুম, আইরিন আক্তার, মাহাবুবা সুলতানা রিম্পা, জেসমিন আক্তার, তানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ । পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সভাপতি সুজাউদ্দিন সেলিম, সাবেক সভাপতি আব্দুল হামিদ ও সাধারন সম্পাদক আনিসুজ্জামান সবুজ সবাইকে বনভোজনে উপস্থিত হওয়ায় ও সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ