কেটের মতোই পুত্রবধূ চেয়েছিলেন ডায়না
ডেস্ক: প্রিন্সেস ডায়নার বিশ্বস্ত এবং ঘনিষ্ট বন্ধু লানা মার্কস বলেছেন, বড় ছেলে উইলিয়ামের সঠিক বধূ নির্বাচন নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যেতেন ডায়না। লানা বলেছেন, ডায়না ঠিক যেমনটা ধারণা করেছিলেন কেট ঠিক তেমন। এমনকি কেটের চুলের রঙ সম্পর্কেও ডায়না যেমনটা ধারণা করেছিলেন ঠিক তেমন। ঠিক কেটের মতোই পুত্রবধূ চেয়েছিলেন ডায়না। প্রিন্সেস ডায়না নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। এ কারণেই বড় ছেলে প্রিন্স উইলিয়াম আর তার ভবিষ্যৎ স্ত্রী-সন্তানদের আশীর্বাদ দিয়ে একটি গোপন টেপ রেকর্ড করেছিলেন। তার অবর্তমানে সন্তানদেরকে নির্দেশনা দেবে সে চিন্তা থেকে টেপটিতে ডায়না মা সুলভ বেশ কিছু উপদেশও দিয়েছেন। টেপটির অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ‘দ্য গ্লোব’ সাময়িকী। মার্কিন সাময়িকীটি জানিয়েছে, মৃত্যুর মতো ভয়াবহ পরিণতিরই আশঙ্কা করেছিলেন ডায়না। সেরকমই দাবি তার ঘনিষ্ঠ বন্ধু লানা মার্কসের। তাই দেখে যেতে না পারা ছবিগুলো মনের মতো করে সাজিয়ে টেপ করেছিলেন তিনি। তার ছেলে যে নিজের জন্য উপযুক্ত স্ত্রী খুঁজে নেবে সে ব্যাপারেও নিঃসন্দেহ ছিলেন ডায়না। আর তাই ভবিষ্যৎ পুত্রবধূ সুন্দর, স্বাধীনচেতা এবং বিশেষ কেউ হবে সে রকমটাই কল্পনা করেছিলেন তিনি। টেপের বার্তায় তার উদ্দেশ্যে ডায়ানা বলেছেন, আমি অবশ্যই তোমাকে স্নেহ করতাম। খুব দ্রুতই আমরা বন্ধু হয়ে উঠতাম। তুমি নিশ্চয়ই বিশেষ কেউ একজন, তা না হলে তুমি উইলিয়ামের স্ত্রী হতে না। ডায়না বলেছেন, সবচেয়ে আগে তুমি ওর বন্ধু হবে। লানা মার্কস বলেছেন, ডায়না চেয়েছিলেন ভবিষ্যতের রাণী হবেন জনগণের মধ্য থেকে জনগণের জন্য। এদিকে ডায়নাকে বৃটিশ সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে দাবি করা সাবেক এসএএস সেনাকে এবারে পুলিশের মুখোমুখি হতে হবে। মধ্য প্রাচ্যে আত্মগোপনে থেকে দেশে ফেরার পর স্কটলান্ড ইয়ার্ডের গোয়েন্দারা এবার সেনা এন নামের ওই সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করবেন। গত সপ্তাহে বলা হয়েছিল নিজের জীবন হুমকির মুখে আশঙ্কা করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এখন মনে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তিনি এবার যুক্তরাজ্যে ফিরে গেছেন।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








