কেন ডায়াবেটিস রোগীদের চক্ষু পরীক্ষা জরুরি?
ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক গবেষণায় বলা হয়েছে, যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা জরুরি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডায়াবেটিক আক্রান্ত রোগীদের চক্ষুজনিত রোগে ভোগার প্রবণতা বৃদ্ধির কারণে এ গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা যায়, ডায়াবেটিক রোগীদের রেটিনা ক্ষয় একটি অতি পরিচিত রোগ। ৪০ বছর বা তার বেশি বয়সের ২৮ দশমিক ৫ শতাংশ আমেরিকান এ রোগে আক্রন্ত। যার পরিমাণ প্রায় ৭ মিলিয়ন লোক। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ ১১ মিলিয়ন ছাঁড়িয়ে যাবে। এটি রেটিনার আশপাশের কোষগুলোকে দূর্বল করে ফেলে, চোখের পেছনের আলো সংবেদনশীল অংশের কার্যকারিতা নষ্ট করে দেয়। এ রোগ ধীরে ধীরে রেটিনার কোষগুলোতে ভাঙন ও ফাটল ধরায়। যা দ্রুত চোখের চারপাশে ছড়িয়ে পড়ে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে সাধারণত ডায়াবেটিক রোগীদের রেটিনা ক্ষয় রোগের কোন লক্ষণ স্পষ্ট হয়না। তবে নিয়মিত চক্ষু পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় করা সম্ভব। রোগ নির্ণয় হলে ডাক্তার চোখে এ রোগ প্রতিরোধকারী ড্রপ দিয়ে থাকেন যা রেটিনাকে ক্ষয় থেকে বাঁচাতে পারে। রেটিনাক্ষয়ী রোগীদের জন্য সুসংবাদ হচ্ছে- সময়মত রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা ও ফলোআপ করলে এ রোগ থেকে মুক্তির সম্ভবনা ৯৫ ভাগ। তাছাড়া লেজার চিকিৎসা, এন্টি ভিইজিএফ ইনজেকশন রেটিনা কোষকে ভাঙন ও ফাটল ধরা থেকে রক্ষা করতে পারে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








