কেমন ছিল অ্যাপলের লোগোর বিবর্তন?
সাঈদা মুনীর: বিখ্যাত প্রযুক্তি নিমার্তা প্রতিষ্ঠান অ্যাপল এর লোগোটি বিশ্বের সবচেয়ে সুপরিচিত লোগোর মধ্যে একটি।কিন্তু সবসময় এটি দেখতে সবসময় একই রকম ছিল না।

১৯৭৬ সালে এর ডিজাইন করেছিলেন অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েইন এতে দেখা যায় স্যার আইজ্যাক নিউটন বসে আছেন তার বিখ্যাত আপেল গাছের নিচে এর চারপাশের বর্ডার জুড়ে স্থান পেয়েছিল নিউটনকে উদ্দেশ্য করে লেখা একটি কবিতা।
বর্তমানের আংশিক খাওয়া অ্যাপেলের লোগোটি নির্মাণ করেছেন গ্রাফিক্স ডিজাইনার রব জেনোফ।
অ্যাপেল-২ লোগোর অভিষেক হয় ১৯৭৭ সালে মুক্তির ঠিক আগে, রঙ্গিন স্কিন বিশিষ্ট প্রথম কম্পিউটার ,এই যুগান্তকারী প্রযুক্তির প্রতিনিধিত্ব করতেই অ্যাপলটিতে রংধণুর মতো বর্ণালী ব্যবহার করা হয়েছিল।
অ্যাপলের কামরানো টুকরা নিয়ে প্রচলিত গল্পগুলো নিয়ে জেনোফ জানিয়েছেন, সেগুলো নিছকই রূপকথা। ১৯৯৮ সালে অ্যাপল যখন বাজারে আইম্যাক ছাড়ে তখন রংধনু উঠে গায়ে লোগোটি বর্তমান রূপ লাভ করে এরপর বিভিন্ন সময় বিভিন্ন একক রং ব্যবহিৃত হয়েছে।
কিন্তু মূল ডিজাইন রয়ে গেছে একই রকম। বর্তমানে অ্যাপল অধিকাংশ পণ্যের উপর ব্যবহার করে, কালো অথবা সিলভার এর একবর্ণে র সাদামাটা লোগো। কারণ অ্যপেলের প্রতিষ্ঠাতা স্টিব জবস বলেছেন, সরল বিষয়ও অনেক সময় জটিলের চেয়ে কঠিন হতে পারে, আপনাকে শুধু কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!