Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

কোন পরিবার সুখী?

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: January 16, 2014 | 12:35 PM

একটি সন্তানের প্রাণবন্ত উপস্থিতিই পরিবারকে সুখী করে তোলেশিশুসন্তানের উপস্থিতি থাকলেই কি একটি পরিবার সুখী হয়? এ প্রশ্নের জবাবে পরিবারভেদে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ মানুষের ওপর পরিচালিত নতুন এক জরিপে দেখা যায়, সন্তানবিহীন পরিবারই তুলনামূলকভাবে বেশি সুখী। তবে শুধু যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, সন্তানের উপস্থিতি বা অনুপস্থিতি পারিবারিক সুখের ক্ষেত্রে খুব কমই প্রভাব ফেলে। তবে আপাতদৃষ্টিতে একটি সন্তানের প্রাণবন্ত উপস্থিতিই পরিবারকে সুখী করে তোলে।
আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একদল গবেষক জরিপটি পরিচালনা করেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ১৮ লাখ মানুষের ওপর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত একটি জরিপ চালানো হয়। অপর জরিপটি হয়েছিল বিশ্বের ১৬১টি দেশের ১০ লাখ ৭০ হাজার মানুষের ওপর ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত। তাঁদের অতীত ও বর্তমান জীবনের সুখ-দুঃখ, রাগ-অনুরাগ, হতাশা-উৎসাহ এবং মানসিক চাপজনিত নানা অবস্থার তথ্য নেওয়া হয়। ভিন্ন ভিন্ন বয়সী মানুষেরা ওই জরিপে সন্তানসহ এবং সন্তানবিহীন পরিবারের ব্যাপারে নিজেদের মতামত জানাতে ১০-এর মধ্যে পয়েন্ট দেওয়ার সুযোগ পান। সার্বিকভাবে সন্তানবিহীন পরিবারকেই বেশি সুখী বলে মত দিয়েছেন গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশ। বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটই এ ধরনের মতামতের কারণ বলে গবেষকেরা মনে করেন। এএফপি।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV