কোন বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে বিজ্ঞান থেকে পাওয়া সুফলকে কাজে লাগানোর মাধ্যমে
মার্কিনিরা বিজ্ঞানের সম্ভাবনা, অবদান ও অঙ্গীকার নিয়ে বেশ উৎসাহী। কিন্তু, বিজ্ঞানের মৌলিক ধারণাটাই বোধ হয় তাদের মধ্যে তেমন পোক্ত স্থানে নেই। সম্প্রতি এক পরিসংখ্যানে এমন উদ্বেগজনক তথ্যই উঠে এসেছে। মজার ব্যাপারটি হলো, প্রতি ৪ জনে ১ জন মার্কিনি এটাই এখনও জানেন না যে, পৃথিবী সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে। যুক্তরাষ্ট্রের ২ হাজার ২০০ জনের ওপর জরিপটি চালানো হয়। আর, জরিপটি পরিচালনা করে ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পদার্থ ও জীববিজ্ঞানের কিছু মৌলিক বিষয়ের ওপর ১০টি প্রশ্ন করা হয় তাদের। জরিপে অংশগ্রহণকারীদের গড় স্কোর ছিল সাড়ে ৬, যা কেবল পাস মার্ক। ৭৪ শতাংশ উত্তরদাতা জানতেন যে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ‘অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’- শীর্ষক সমাবেশে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ৪৮ শতাংশ অর্থাৎ, অর্ধেকেরও কম মানুষ জানতেন মানুষের পূর্ববর্তী প্রজাতি সম্পর্কে। অর্থাৎ মানুষের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে তাদের ধারণাও সীমিত। এ জরিপটি প্রতি দুই বছর পরপর পরিচালিত হয়। জরিপের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির আইনপ্রণেতাদের কাছে হস্তান্তর করা হবে। ৩ জনের মধ্যে ১ জন উত্তরদাতা বলেছেন, সরকারের উচিত বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখতে আরও বেশি অর্থায়ন করা। প্রায় ৯০ শতাংশ মানুষ মনে করেন যে কোন বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে বিজ্ঞান থেকে পাওয়া সুফলকে কাজে লাগানোর মাধ্যমে। সমসংখ্যক মানুষ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির প্রতিও এ ধরনের আগ্রহ দেখিয়েছেন।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








