Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

কোন ভুলে বুড়িয়ে যাচ্ছেন অকালে?

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: November 5, 2014 | 1:14 AM

আজকাল ৩০-এর কোটা পার করতেই চেহারায় বয়সের ছাপ পড়তে দেখা যায় অনেকেরই। মুখের চামড়া ঝুলে পড়া কিংবা চোখের নিচের বলিরেখা অথবা মুখে বয়সজনিত মেসতা, দাগও দেখা যায়। বিরূপ আবহাওয়ার পাশাপাশি এই অল্প বয়সে চেহারায় বয়সের ছাপ পড়ে যাবার জন্য দায়ী আমাদেরই কিছু বদ অভ্যাস। এই খারাপ অভ্যাসগুলো আমাদের ভেতরটার সঙ্গে সঙ্গে বাইরের সৌন্দর্যও কেড়ে নেয়। আপনার শরীরকে শুধু দুর্বলই করছে না, নষ্টও করে দিচ্ছে আপনার চেহারার সৌন্দর্যকে। ফলে বয়সের থেকেও তাই অনেক বেশি বয়স্ক দেখায় আপনাকে। অথচ সামান্য এই ভুলগুলো শুধরে নিলেই কোনো রকম বাড়তি যতœ ছাড়াই আপনার শরীর ও চেহারার যৌবন থাকবে অটুট।
ঘুম কম হওয়া
ব্যস্ততা কিংবা অন্যান্য অনেক কারণেই আমাদের ঘুম ঠিক করে হয় না। একজন পূর্ণ বয়স্ক মানুষের দিনে ৬-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। পরিমিত না ঘুমানোর জন্য দেহে অন্যান্য রোগের পাশাপাশি ত্বকেও দেখা যায় বয়সের ছাপ পড়তে। ডার্ক সার্কেল ও চোখের নিচের ফোলা ভাবের জন্য দায়ী পর্যাপ্ত ঘুম না হওয়া। শুধু তাই নয় অপর্যাপ্ত ঘুমের কারণে দ্রুত মুখের চামড়া ঝুলে পড়ে। আর অনেক বাড়তি অসুখ বিশুখ তো সঙ্গে আছেই বোনাস হিসাবে!বেশি মিষ্টি খাবার খাওয়া
বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া কেবল ওজনই বাড়ায় না, ত্বকেরও অনেক ক্ষতি করে। অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি হয়,  ফলে ত্বকে বয়সের ছাপ পড়তে দেখা যায়। এদিকে আপনার ওজন বাড়ায়, শরীরে জন্ম নেয় নানা রকম রোগ, খুব কম বয়সেই রীতিমত বার্ধক্য নিয়ে আসে শরীরে। সুতরাং মিষ্টি খাবার একটু এড়িয়ে চলুন অথবা পরিমিত খান।ধূমপান ও মদ্যপান
ধূমপান ও মদ্যপানের ফলে শরীরের ক্ষতি হয় সেটা নতুন করে বলার কি কিছু আছে? একই সঙ্গে চেহারাতেও ক্ষতি হয় ভীষণ। ত্বকের নিচের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এতে ত্বকের নিচের শিরা-উপশিরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ত্বকে বিভিন্ন ধরনের বয়সজনিত দাগ দেখা দেয়।

অতিরিক্ত ব্যায়াম ভালো নয়
ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এ তো সবাই জানে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি যদি ভাবেন যে বেশি ব্যায়াম করলে শরীর সুগঠিত হবে তা হয়তো ঠিক। তবে এটাও ঠিক যে বেশি কায়িক পরিশ্রমও শরীর ও চেহারা থেকে কেড়ে নেয় যৌবন। এর পাশাপাশি ত্বকের যৌবনও হারাতে পারেন আপনি৷ অতিরিক্ত ব্যায়ামের ফলে ত্বকের কোলাজেন টিস্যু ভেঙে যায়। এর ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে আপনাকে বয়স্ক দেখতে লাগবে।নয়া দিগন্ত

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV