কোন স্বপ্নের কী অর্থ?
আমরা সবাই স্বপ্ন দেখি। আর এ স্বপ্ন বড়ই বৈচিত্র্যময়। একেকজনের স্বপ্ন একেক রকম। স্বপ্ন নিয়ে গবেষণাও কম হয়নি। বর্তমান সময় পর্যন্ত সে গবেষনা চলছেই। কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন।
কিছু বিজ্ঞানী বলেন স্বপ্ন নাকি সাদাকালো, তবে মজার ব্যাপার হলো কেউ কেউ কিন্তু রঙিন স্বপ্নও দেখে! স্বপ্ন যাই হোক না কেন, লোকসংস্কৃতিতে রয়েছে স্বপ্ন অনুযায়ী স্বপ্নের মানে। সুদূর অতীত থেকেই মানুষেরা স্বপ্নের এসব অর্থ বিশ্বাস করে আসছে। এবার জেনে নেব কিছু স্বপ্ন ও তার অর্থ।
-স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থ প্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে।
-স্বপ্নে নিজের গরু দেখা মানে হলো ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।
-স্বপ্নে উকুন দেখলে অসুখ হয়। উকুন দেখলে শত্রুতাও বাড়ে। আর উকুন মারতে দেখলে শত্রুর সংখ্যা কমে।
-স্বপ্নে কারো সাথে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারো সাথে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন।
-স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হলো মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্নতায় ভুগছেন।
-স্বপ্নে পানিতে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস।
-স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্যের লক্ষণ।
-স্বপ্নে দাঁত নড়তে দেখলে মুরুব্বি কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে মুরুব্বি কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে।
-ফলভর্তি গাছ দেখার অর্থ হলো ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে।
-গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটা অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া।
-নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি।বাংলাদেশ প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!