‘কোয়ান্টাম’ কম্পিউটার বানাতে চায় মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এখন ‘এনক্রিপ্টেড’ কোড ভাঙতে সক্ষম ‘কোয়ান্টাম’ কম্পিউটার তৈরির চেষ্টা করছে। ওয়াশিংটন পোস্ট জানায় এ তথ্য। মূলত ব্যাংকের তথ্য ও ই-মেলের মতো বিষয় ‘এনক্রিপ্ট’ করা হয়।
মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট মূলত এনএসএ কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা বিভিন্ন নথি যাচাই করে কোয়ান্টাম কম্পিউটারের কথা জানতে পেরেছে। পত্রিকাটি লিখেছে, যে কোয়ান্টাম কম্পিউটারটি তৈরি করা হচ্ছে, সেটি ব্যবহার করে মূলত অনলাইনে এনক্রিপ্ট করে রাখা সুরক্ষিত স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন দেশের সরকারি তথ্য সংগ্রহ করা যাবে।
এনক্রিপ্টেড কোড সাধারণ কম্পিউটার ব্যবহার করে ভাঙতে গেলে কয়েক লক্ষ বছর লেগে যেতে পারে। কিন্তু এনএসএ’র কোয়ান্টাম কম্পিউটার এনক্রিপ্টেড কোড ভেঙে যে কোনো তথ্য দ্রুত উদ্ধারে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুতগতির কম্পিউটার তৈরির এই গবেষণার পেছনে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এনএসএ-র ৭৯ দশমিক সাত মিলিয়ন ইউরোর ‘কঠিন লক্ষ্যে আঘাত’ প্রকল্পের অংশ হিসেবে এটা করা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানী সমপ্রদায়ের অনেকেই দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কম্পিউটার তৈরির সুযোগ খুঁজছেন। এই কম্পিউটার একসঙ্গে অনেক হিসাব কষতে পারবে, সাধারণ কম্পিউটারে যা সম্ভব নয়। আর বিজ্ঞানীদের এড়িয়ে এনএসএ-র পক্ষে এমন কম্পিউটার তৈরি সম্ভব নয় বলেই মনে করছেন এক বিশেষজ্ঞ, যার মন্তব্য প্রকাশ করেছে পোস্ট।
এদিকে সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন এবং ই-মেলের ওপর জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারির বৈধতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। স্নোডেন বিষয়টি সবার নজরে আনার পরে বিপাকেই পড়েছে ওবামা প্রশাসন।
‘মেটাডাটা’ বলতে একজন মানুষ কবে, কখন, কোথায় কোন নম্বরে ফোন করেছেন কিংবা কোথায় ই-মেইল করেছেন সেসব তথ্য বোঝায়। এক্ষেত্রে ফোনে ঠিক কী কথাবার্তা হয়েছে বা ই-মেইলের মধ্যে কী লেখা আছে তা সংগ্রহ করা হয় না। তবে এর আগে আরেক মার্কিন আদালত জানায়, ‘মেটাডাটা’ সংগ্রহ সংবিধানের লঙ্ঘন হতে পারে। বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য সম্ভবত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে।
এদিকে বর্তমান নজরদারি কর্মসূচিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী মাসে এ ব্যাপারে বিস্তারিত জানা যেতে পারে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!