Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

..কোরআন অধ্যয়ন করছি, আমি মনে করি সকল ধর্মগ্রন্থ পাঠ করা দরকার-মার্কিন পপ তারাকা ম্যাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: October 5, 2013 | 12:28 PM

অনলাইন ডেস্ক : 
বিখ্যাত মার্কিন পপ তারাকা ম্যাডোনা নিউইয়র্কে নতুন এসে ধর্ষিত হয়েছিলেন। শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে তিনি এ তথ্য প্রকাশ করেন।

হার্পার’স বাজারে এক নিবন্ধে ম্যাডোনা লিখেছেন, নিউইয়র্কের সবকিছু ঠিক আমি যেমনটি ভেবেছিলাম তেমনটি ছিল না। এই নগরী আমাকে বুকে টেনে স্বাগত জানায়নি। নিউইয়র্কে আসার প্রথম বছর আমাকে বন্দুকের মুখে আটক করে পিঠে ছুরি ঠেকিয়ে আমাকে টেনে-হিঁচড়ে একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। 
তিনি লিখেছেন, নিউইয়র্ক নগরীর উঁচু ভবনরাজি আর নগরীর বিলাসিতা আমার দম বন্ধ করে দেয়। প্রচণ্ড গরম ফুটপাত, গাড়ির আওয়াজ আর রাস্তায় আমার পাশ দিয়ে ছুটে চলা লোকজনের ভিড় আমার মনের উপর প্রচণ্ড চাপ ফেলে।
নিবন্ধে তার জীবনের কঠিনতম মুহূর্তের সংগ্রামের বর্ণনাও তিনি দিয়েছেন। তিনি লিখেছেন, আর্ট ক্লাসের জন্য নগ্ন পোজ দিয়ে আমাকে বাড়ি ভাড়ার অর্থ জোগাড় করতে হতো। ব্যাপারটা তার কাছে ভালো না লাগলেও জীবনযুদ্ধে টিকে থাকতে এ কাজটিই করতে হয়েছে। তার ভাষ্যে— আমি আমার নগ্ন শরীরের দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকা লোকজনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম।

নিউইয়র্কে তার বাসা চুরির বিষয়ও তিনি এ নিবন্ধে উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন, ব্রিটেনে বসবাস এবং পরিচালক গাই রিচির সঙ্গে দাম্পত্য জীবনের কথাও। ব্রিটেন সম্পর্কে তিনি বলেছেন, ইংল্যান্ডের গ্রাম এলাকার চেয়ে সুন্দর আর কিছুই নেই।
ম্যাডোনা বিশ বছর বয়স পেরিয়েই পপ স্টারে পরিণত হন। ৪৫ বছর বয়সে তিনি ব্রিটেন চলে যান। এ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ম্যাডোনা বলেন, আমার বিবেচনায় একটি ভিন্ন দেশে চলে যাওয়া খুবই সাহসী কাজ। এটি আমার জন্য সহজ ছিল না। আমি বুঝতে পারিনি যে প্রকাশ্যে উচ্চাভিলাষী হওয়ায় আমার দিকে লোকে ভ্রুকুটি করতো। আমি আবারও একাকীত্ব বোধ করলাম।
এক দশক পর তার বিয়ে ভেঙ্গে যায় এবং তিনি আবারও নিউইয়র্ক ফিরে আসেন।
ম্যাডোনা বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ শুরু করেছি। যেটি আমার এ পর্যন্ত করা কাজের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং এতে পুরস্কারও রয়েছে।
ম্যাডোনা বলেন, ‘আমি মুসলিম দেশগুলোতে মেয়েদের জন্য স্কুল করতে শুরু করেছি এবং কোরআন অধ্যয়ন করছি। আমি মনে করি সকল ধর্মগ্রন্থ পাঠ করা দরকার।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV