ক্যান্সারের নতুন ভ্যাকসিন, লাগবে না কেমোথেরাপি দাবি বিজ্ঞানীদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যান্সারের নতুন একটি ভ্যাকসিনের পরীক্ষা চালানোর পর একদল বিজ্ঞানী সফল হওয়ার দাবি করেছেন।ভ্যাকসিনটি নেয়ার পর ক্যান্সার আক্রান্ত রোগীকে কেমোথেরাপি নেয়ার প্রয়োজন হবে না। ইঁদুরের শরীরে ক্যান্সারের নতুন একটি ভ্যাকসিনের পরীক্ষা চালানোর পর একদল বিজ্ঞানী সফল হওয়ার দাবি করেছেন। তারা বলেছেন, এই ভ্যাকসিন প্রয়োগের পর ইঁদুরের শরীরের ব্লাড টিউমার ৯৭ শতাংশ নিরাময় হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী ডা. রোনাল্ড লেভির নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন এই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ডা. রোনাল্ড বলেন, ক্যান্সার নিয়ে আমাদের ভয়াবহ সমস্যা রয়েছে। প্রত্যেকের জন্য সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা কখনই সন্তুষ্ট হবো না।
বিজ্ঞানীরা বলেন, ক্যান্সার নিরাময়ের এই ভ্যাকসিনে লিমফোমা রয়েছে স্বল্প মাত্রার। চলতি বছরের শেষের দিকে মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
ভ্যাকসিনটি নেয়ার পর ক্যান্সার আক্রান্ত রোগীকে কেমোথেরাপি নেয়ার প্রয়োজন হবে না। এছাড়া ভ্যাকসিনে রোগীদের স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ কোনো উপাদান নেই। তবে ইঞ্জেকশন নেয়ার পর জ্বর এবং ইঞ্জেকশন স্থানে ব্যথা দেখা দিতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, মানব শরীরে পরীক্ষা চালানোর অনুমোদন পেলেও আগামী এক অথবা দুই বছরের মধ্যে এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না।
দীর্ঘস্থায়ী পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টির পরিবর্তে টিউমার নিরাময়ে ইমিউন সিস্টেম সক্রিয় করে তুলবে। নতুন এই ভ্যাকসিন নেয়ার ফলে লসিকাগ্রন্থি থেকে সৃষ্ট ব্লাডক্যানসার লিমফোমা স্বল্পমাত্রায় দেখা দিতে পারে; যা বিভিন্ন শ্বেত রক্ত কোষকে প্রভাবিত করে।
এছাড়া স্বাভাবিকভাবে চিকিৎসার প্রতি সাড়া দেয়, কারণ এটি প্রায়ই ইমিউন সিস্টেম দ্বারা সনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর অন্তত ১৭ লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। সূত্র : ডেইলি মেইল।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!