ক্যান্সার, ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় ‘শশা’
নতুন এক গবেষণায় দেখা গেছে, শশার তিক্ত স্বাদের জন্য যে উপাদান দায়ী, তা প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার ও ডায়াবেটিসের চিকিৎসায় অন্যতম ভূমিকা রাখতে সহায়ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, শশায় রয়েছে ‘কিউকারবিটাসিন্স’ উপাদান, যা ক্যান্সার কোষকে ধ্বংস করতে বা ক্যান্সার কোষের বিস্তার রোধ করতে পারে। কিউকারবিটাসিন্সের কারণে তিক্ত এ স্বাদটি পাওয়া যায় শশা, মিষ্টি কুমড়া, তরমুজ, খরমুজ, ফুটি বা বাঙ্গি, লাউ জাতীয় সবজিগুলোতে। গবেষণা প্রতিবেদনটি ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। ভারত ও চীনে বুনো শশা ও এর পাতা হাজার হাজার বছর ধরে ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো। খাদ্যে বিষক্রিয়ায় নাড়ি শোধনকারক, কোষ্ঠপরিষ্কারক ও লিভার বা যকৃতের অসুখে ব্যবহৃত হয় ভেষজ এসব ওষুধ। সম্প্রতি ক্যান্সার কোষ ধ্বংসে বা ক্যান্সার কোষের বিস্তার ঠেকাতে কিউকারবিটাসিন্সের বিস্ময়কর ভূমিকা সম্পর্কে জানতে পারেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায়ও অত্যন্ত কার্যকর এ উপাদানটি। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শশাসহ বাকি সবজিগুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!