ক্যালিফোর্নিয়ার বৃদ্ধাশ্রমে বন্দুক হামলায় নিহত ৩ নারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার ইয়ন্টভিলে একটি বৃদ্ধাশ্রমে বন্দুক হামলায় এক হামলাকারীসহ তিন নারী নিহত হয়েছে। নিহত নারীরা একটি ‘পাথওয়ে হোম’ এর কর্মচারি যেখানে বৃদ্ধদের মানষিক ভারসাম্যহীনতার বিষয়ে পরামর্শ ও চিকিৎসা দেয়া হয়। হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার হাইওয়ের পুলিশের সহকারি প্রধান ক্রিস চাইল্ডস।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন জানান, নিহত নারীরা স্বেচ্ছাশ্রমে আমাদের বৃদ্ধদের সেবায় নিয়জিত ছিল তবে তাদের সাথে বন্দুকধারীর কোন যোগাযোগ ছিল কিনা বা কোন ধরণের পূর্ব সম্পর্ক ছিল কিনা তা জানা যায়নি। আমরা তাদের পরিবারেব প্রতি সমবেদনা জানাই ও পাশাপাশি ইয়ন্টভিলের প্রত্যেক নাগরিকের জন্য শুভকামনা করি।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী লেরি কামের যিনি পাথওয়েটির একজন কর্মচারির ডেভারেক্স স্মিথ এর স্বামী। তিনি বলেন, বন্দুকধারী ব্যক্তি পাথওয়ের কর্মচারিদের একটি অনুষ্ঠানে প্রবেশ করে তাদের চাকরি ছেড়ে দেয়ার জন্য আহ্বান জানায়। তিনি তখন সবাইকে বন্দুকধারির হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি পালানোর অনুরোধ করেন।
শেরিফ জন রবার্টসন নামে একজন উদ্ধার কর্মী জানান, বন্দুকধারী ব্যক্তি নিহত নারীদের তার জিম্মায় নিয়ে নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালাতে শুরু করে।
আমরা তার সাথে দিনব্যাপী চেষ্টা চালিয়ে কোনভাবেই যোগাযোগ করতে না পারায় গুলি চালাই বলে মন্তব্য করেন নিরাপত্তা কর্মকর্তার একজন মুখপাত্র। পরে তাদের দেহগুলো উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, কর্তৃপক্ষ তার পরিচয় আগে থেকেই জানত কিন্তু কোন মন্তব্য করতে রাজি হননি। ইয়ন নিউজ, সিএনএন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া