Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৫০

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 26, 2015 | 8:33 AM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শহরে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী ট্রেন একটি বড় ট্রাক্টর-ট্রেইলার ট্রাককে ধাক্কা মারার ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ট্রাক-চালক এ ঘটনায় আহত হননি। সংঘর্ষে ট্রেনটির ৩টি দ্বিতল ও দুটি সাধারণ যাত্রী বহনকারী বগি লাইনচ্যুত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয় এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ট্রাক-চালক জোসে আলেজান্দ্রো সানচেজ-রামিরেজকে (৫৪) ঘটনাস্থল থেকে ১ দশমিক ৬ মাইল দূরে পাওয়া যায়। দুশ্চিন্তাগ্রস্ত ওই ট্রাক-চালক মোবাইলে কথা বলছিলেন। দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে ও আগুন ধরে। বেশ কয়েক ঘণ্টা পরও ধোঁয়া উড়তে থাকে ধ্বংসাবশেষ থেকে। ট্রাকটি রেল-ক্রসিং পার হওয়ার সময় আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কি কারণে ট্রাকটি আটকে গেলো, তা জানতে তদন্ত চলছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV