Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় নিহত কৃঞ্চাঙ্গ তরুণ ক্লার্ককে পেছনে ৮ বার গুলি করা হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: March 31, 2018 | 12:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় নিহত কৃঞ্চাঙ্গ তরুণ ক্লার্ককে পেছনে ৮ বার গুলি করা হয়েছে। সেক্রেমিন্টো পুলিশ স্টেপন ক্লার্ককে পেছন থেকে সাত বার গুলি করেছে বলে জানিয়েছে তার ময়না তদন্তকারী ডাক্তার। তার পরিবার থেকে যে ডাক্তার নিয়োগ করা হয়েছিল, তার করা ময়না তদন্ত রিপোর্ট শুক্রবার প্রকাশ করা হয়েছে। পুলিশের গুলির শিকার ২২ বছরের এই কৃঞ্চানাঙ্গ তরুণ পুলিশের দিকেই এগিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সেই সময়েই তাকে গুলি করা হয় বলে পুলিশ বলেছে। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিরস্ত্র এই তরুণকে আট বার গুলি করা হয়। যখন তাকে গুলি করা হয় তখন বলা হয়েছিল সে ছিল পুলিশের জন্য হুমকি। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ক্লার্কের ময়না তদন্ত করেছেন ড. বেনেট ওমালু। তিনি একজন বেসরকারি মেডিক্যাল এক্সামিনার।
প্রতিবেদনে বলা হয়, তার পিঠের নিম্ন ভাগে তিন বার গুলি করা হয়। দুইবার গুলি করা হয়েছে তার ডান কাঁধে। একটি গুলি লেগেছে তার গলায়। একটি লেগেছে বগলের কাছে। তাকে পায়েও গুলি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে একটি গুলি লেগেছে গলার ডান পাশে। বুকের যে গুলির কথা বলা হয়েছে, তা লেগেছে সে মাটিতে লুটিয়ে পড়ার পর।
এক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ায় ক্লার্কের মৃত্যুর পর কথা উঠে যে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাকে হত্যা করেছে। তখন পুলিশ বলেছে ক্লার্ক তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছিলেন। কিন্তু তার গুলি লেগেছে পেছন থেকে। সেই বিতর্কের মাঝেই তার ময়না তদন্ত হয়েছে। মৃত্যুর সময় তার কাছে শুধু একটি সেল ফোনই পাওয়া গেছে।
কৃঞ্চাঙ্গরা রাস্তায় নেমে আসেন ক্লার্কের মৃত্যুর পর পরই এবং সেখানে বিক্ষোভ শুরু হয়। তা এখনও থেমে থেমে চলছে। নিউইয়র্ক টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ