Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: February 14, 2017 | 6:30 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বিমান দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি এক তরুণী। প্রাথমিকভাবে তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এভিয়েশন ট্রেনিং সেন্টারে থাকা বাংলাদেশি এই তরুণীর পরিচয় নিশ্চিত করেছে তার সঙ্গীরা। তার সঙ্গে এই প্রশিক্ষণ ক্লাসে অংশ নেয়া দেশাই সুভম নামে এক ছাত্র জানান, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মারা গেছেন শায়রা নূর (২১)। তিনি আরো জানান, শায়রা নূরের বাবা একজন পাইলট। সে তার বাবার মতই প্রফেশনাল পাইলট হতে চেয়েছিল। সুভম জানান, শেষবার যখন কথা হয় তখন শায়রা জানিয়েছিল, নিজের দেশ ও পরিবারের কথা অনেক মনে পড়ছে। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় সোমবার এক বিমান দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর কথা জানায় বার্তা সংস্থা। জানা যায়, বিমানটির ইঞ্জিন বন্ধ ছিল এবং সেটি মাটিতে আছড়ে পড়ার আগে একটি গাছের ডাল সরাসরি শায়রা নূরকে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর দুই প্রশিক্ষক এই সময় বিমানটি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে তাদের। এবিসি ১০।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ