Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ক্রিকেটের মত অ্যাথলেটিক্সকেও জনপ্রিয় করার বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : নিউইয়র্কে ব্রেকফাস্ট রিসিপশনে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টু

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: September 24, 2017 | 1:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ক্রিকেটের মত অ্যাথলেটিক্সকেও সমান জনপ্রিয় করার বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিউইয়র্কে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর রোববার সকালে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে তার সম্মানে মজুমদার ফাউন্ডেশন আয়োজিত এক ব্রেকফাস্ট রিসিপশনে তিনি এ কথা বলেন। পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, ব্যান্ডসের সহ সভাপতি কফিল চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ‘ইয়ারলী ক্যালেন্ডার’ প্রনয়ণ, নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা দেশের খেলোয়ারদের পাশাপশি প্রবাসী খেলোয়ারদেরও মূল্যায়ন করবো। একজন খেলোয়ারকে মূল্যায়ন করা হবে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ক্রীড়াঙ্গন থাকবে রাজনীতিমুক্ত।বক্তারা আব্দুর রকিব মন্টুর নের্তৃতে অ্যাথলেটিক্স বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু সংক্ষিপ্ত এক সফরে সম্প্রতি নিউইয়র্কে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV