ক্রিকেট টুর্নামেন্ট: সেমিফাইনালে বাংলাদেশের বিজয় প্রত্যাশায় নিউইয়র্কে র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : ক্রিকেট উত্তেজনা প্রবাসীদের মধ্যেও। চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে উঠার দিন শুরু ক্রিকেট-প্রেমীদের আনন্দ-উল্লাসের ধারাবাহিকতায় ১৪ জুন বুধবার জ্যাকসন হাইটসে পতাকা মিছিল করা হলো। ভারতের সাথে সেমিফাইনালের ঠিক ১২ ঘন্টা আগে এ মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ দলের পক্ষে সমগ্র জনগোষ্ঠিকে জাগ্রত থাকার উদাত্ত আহবান জানানো হলো। এ সময় আশপাশের প্রবাসীরাও হাত নেড়ে নিজেদের সংহতি প্রকাশ করেন ক্রিকেট পাগল মানুষদের সাথে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশী তথা দক্ষিণ এশীয়দের বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এখানে পাকিস্তানীদের আধিক্যও রয়েছে। ইফতারের প্রাক্কালে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে র্যালি করার সময় নিকটে দাঁড়িয়ে পাকিস্তানীরা মুচকি হাসেন। কারণ, পাকিস্তানী দল ইতিমধ্যেই সেমিফাইনালের পরিক্রমা অতিক্রম করেছে। ভারতের সাথে বাংলাদেশ জয়ী হতে পারলে পাকিস্তানের মুখোমুখী হবে রয়েল বেঙ্গল টাইগাররা।
প্রসঙ্গত: উল্লেখ্য, রাত জেগে, কিংবা দিনের কর্মদিবস থেকে বিরতি নিয়ে ক্রিকেট খেলা দেখেন হাজারো প্রবাসী। অধিকাংশই জ্যাকসন হাইটস কিংবা ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, অথবা জ্যামাইকার হিলাসাইডে কিংবা ব্রঙ্কসের পার্কচেস্টারে বাংলাদেশী রেস্টুরেন্টে দলবেধে ক্রিকেট উপভোগ করেন। এই ধারা শুরু হয়েছে ১৯৯৭ সাল থেকেই। যখনই বাংলাদেশের খেলোয়াররা বিজয় ছিনিয়ে নিয়েছেন-তখোনই প্রবাসীরা বিজয় মিছিল করেছেন বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। এবার ঘটলো তার ব্যতিক্রম। খেলা শুরুর ১২ ঘন্টা আগেই র্যালি অনুষ্ঠিত হলো। রোজাদারদের এ র্যালির প্রভাব নিশ্চয়ই খেলোযারদের মেজাজ সজেত রাখবে বলে সকলের ভাবনা।
নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াতেই ঐতিহাসিক জয়ের দিন উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। বৈশ্বিক কোন টুর্নামেন্টেই প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। এখন বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সুযোগও রয়েছে। এ জন্য ভারতকে হারাতে পারলেই হয়। তাহলে বাংলাদেশের ইতিহাসে সেরা অর্জনও হবে। আরেকটি ইতিহাস রচনা করার দিনও মিলবে।
১৯৮৬ সাল থেকে আন্তর্জাতিক স্বীকৃত ক্রিকেট খেলে বাংলাদেশ। সেই সময় ক্রিকেটে বাংলাদেশ জিতবে এটি যেন দুরূহ ব্যাপারই ছিল। এমনি অবস্থার মধ্যে দুর্বোধ্য দল থাকা কেনিয়াকে দিয়ে বাংলাদেশের ওয়ানডে জয় শুরু। বড় দল হিসেবে কেনিয়াকেই প্রথমে হারায় বাংলাদেশ। ১৯৮৬ সালের মার্চ থেকে ১৯৯৮ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দল টানা ২২ ম্যাচে জয় পায়নি। অবশেষে ১৯৯৮ সালের ১৭ মে কেনিয়াকে হারিয়ে প্রথম জয় পায়। তখনকার সময়ে এই জয়টিই ছিল ইতিহাস রঞ্জিত। এরআগে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যে ৪ এপ্রিল হল্যান্ডের সঙ্গে জেতার পর সেমিফাইনালে ৯ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে জেতা ও ফাইনালে ১৩ এপ্রিল কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, সেটি তো ইতিহাসের পাতাতে স্বর্ণাক্ষরে লেখা আছে। এরপর বাংলাদেশ দল যে পরিবর্তন হচ্ছে তা বোঝা যায় ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে।
ভারতের সাথে সেমিফাইনাল ্িনয়ে আলোড়িত সমগ্র কম্যুনিটি। নিউইয়র্ক থেকে নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, শিকাগো, হিউস্টন, ডালাস, লসএঞ্জেলেস, ফিনিক্স, বস্টন পর্যন্ত সকলেই পরম উৎসাহে অপেক্ষা করছেন সেমিফাইনালে বিজয়ের। এজন্যে অনেকে রোজা রাখার সিদ্ধান্তও নিয়েছেন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ