ক্লাব নয়, মার্কিন পুরুষদের পছন্দ শপিং!
কে জানত যে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক পুরুষই বিপণিবিতানগুলোতে যেতে পছন্দ করেন কিন্তু তাঁদের অনেকেরই স্ট্রিপ ক্লাব কিংবা নৈশ ক্লাবে যেতে ভালো লাগে না। তবে, এমন ক্লাব ভালো না লাগলেও একটা বয়সের আগ পর্যন্ত মার্কিন পুরুষদের মধ্যে নারীদের মুঠোফোনে যৌনতাপূর্ণ খুদে বার্তা, ছবি ইত্যাদি পাঠানোর প্রবণতা খুবই সাধারণ। সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুরুষদের সাময়িকী ‘এসকোয়ার’ যুক্তরাষ্ট্রের এক হাজারেরও বেশি পুরুষের ওপর অনলাইনে পরিচালিত এক জরিপের ফল বিশ্লেষণ করে মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, হরহামেশাই ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে অভ্যস্ত মার্কিন পুরুষরাও মাসে, দুই মাসে একবার কাঁদেন। আর শরীরে সুগন্ধি ও কোলন ব্যবহারের ক্ষেত্রে তাঁরা আর সবার মতো হলেও চুলে স্প্রে-ট্যান করা কিংবা রং করার প্রবণতা তাঁদের মধ্যে খুবই কম।
এ প্রসঙ্গে সাময়িকীটির একজন জ্যেষ্ঠ সম্পাদক এক সাক্ষাত্কারে বলেছেন, পুরুষত্বের ধারণাটি আজকাল বেশ খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এটা দিন দিন পালটাচ্ছে। অবশ্য বয়স বাড়তে থাকলে এসব প্রচলিত ধারণার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা পুরুষদের মধ্যে কমে আসতে থাকে বলেই মনে হচ্ছে।
রান্নাবান্না করা না-করা থেকে শুরু করে পরিবার, বন্ধুবান্ধব, কেনাকাটা, খোলামেলা পোশাকের ক্লাবে যাওয়া না-যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় এই জরিপে। পাশাপাশি ‘সেক্সটিং’ বা মুঠোফোনে যৌনতাপূর্ণ খুদে বার্তা বা ছবি-টবি পাঠানো এবং নিয়মিত যৌনজীবন নিয়েও প্রশ্ন করা হয় জরিপে অংশগ্রহণকারী ১ হাজার ৩২ জন পুরুষকে।
জরিপে দেখা গেছে, ৪৫ বছরের কম বয়সে কাউকে ‘সেক্সটিং’ করা অবাক হওয়ার মতো কোনো ঘটনা না হলেও এর চেয়ে বেশি বয়সের পুরুষদের মধ্যে এর প্রবণতা খুবই কম। আবার ৪৫ বা তার বেশি বয়সে সপ্তাহে দুবারের বেশি যৌনমিলনের হার বেশ অস্বাভাবিক বলেই প্রতীয়মান হয়েছে এ জরিপে। উল্টোদিকে এর চেয়ে কম বয়সীদের মধ্যে একেবারেই যৌনমিলন না করে থাকাটাও বেশ অস্বাভাবিক বলে মনে হয়েছে।
এই জরিপের ত্রুটি গড়ে ৩ শতাংশের সামান্য কম বা বেশি হতে পারে বলেও জানিয়েছে পুরুষদের সাময়িকীটি।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








