Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ক্লাস প্রেসিডেন্ট থেকে কমিউনিটি লিডারস প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত রূপন্তী

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: January 29, 2017 | 8:58 AM

শহীদুল ইসলাম : রূপন্তী ওয়াজিদ। নিউইয়র্কের কুইন্স বুলেভাডের আইএস-৫ স্কুলের এইট (৮ম) গ্রেডের ছাত্রী। এর আগে কয়েকবার বিভিন্ন ক্লাসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল সে। আর সেই দক্ষতায় এখন প্রত্যক্ষ ভোটে রূপন্তী নির্বাচিত হয়েছে স্কুল কমিউনিটি লিডারস প্রেসিডেন্ট। পড়াশোনার পাশাপাশি এখন তাকে ব্যস্ত থাকতে হয় বিভিন্ন স্কুলের ক্লাস প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক নিয়ে। তাদের সঙ্গে স্কুলের শিক্ষা ও উন্নয়ন বিষয়ক নানান আলোচনাও করতে হয় তাকে।
রূপন্তী ওয়াজিদই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যে ‘কমিউনিটি লিডারস প্রেসিডেন্ট’ নির্বাচিত হলো। বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী একজন হোয়াইট আমেরিকানকে হারিয়ে রূপন্তী এই পদে বিজয়ী হয়। গত ৭ জানুয়ারির এই নির্বাচনে জয়ী হবার পর সে কয়েকটি স্কুলের ক্লাস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছে। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষকেরাও।
এদিকে নির্বাচনের আগে অনুষ্ঠিত এক ডিবেটে সর্বোচ্চ স্কোরের অধিকারী হয়েছে রূপন্তী ওয়াজিদ। হাউজ অব কংগ্রেসের আদলে অনুষ্ঠিত এই ডিবেটে রূপন্তী হিলারি ক্লিনটনের ভূমিকা পালন করে। তার স্লোগান ‘লিভ এ লিগেসি এট আইএস-৫, নোয়িং দ্যাট উই আর অন আওয়ার ওয়ে টু গ্রেটনেস’ দারুণ প্রশংসিত হয়।
রূপন্তীর বাবা-মা দুজনই কমিউনিটির পরিচিত মুখ। বাবা মীর-ই ওয়াজিদ শিবলী পেশায় একজন সাংবাদিক এবং নিউইয়র্কের বাংলা টিভির মহাপরিচালক। তার মা শারমিন রেজা ইভা সিটির বিশেষায়িত স্কুলের শিক্ষক এবং স্বনামধন্য টিভি উপস্থাপিকা। একমাত্র সন্তানের এই সাফল্যে দারুণ খুশী তারা।
মীর শিবলী বলেন, রূপন্তী আমাদের একমাত্র সন্তান। লেখাপড়ায় সে বরাবরই ভালো করছে। পাশাপাশি সে স্কুলে কয়েকবার ক্লাস প্রেসিডেন্ট ছিল। স্কুলের এই গুণ্ডির বাইরেও সে নিয়মিত নাচ, গান, আবৃত্তি চর্চার পাশাপাশি টিভি হোস্টিং করছে।
মীর শিবলী বলেন, রূপন্তীর এই অগ্রযাত্রা ভবিষ্যৎ মূলধারার রাজনীতিতে নেতৃত্ব দিতে সহায়তা করবে। তিনি বলেন, রূপন্তীর প্রবল ইচ্ছা জনসেবা করা। তার মায়েরও ইচ্ছা ছিল জনসেবায় আত্মনিয়োগ করা। কিন্তু জীবনের বাস্তবতায় সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। তাই মায়ের সেই স্বপ্ন পূরণে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছে রূপন্তী।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV