Thursday, 29 October 2026 |
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
সব ক্যাটাগরি

ক্লিনটন-দম্পতির শুধু বক্তৃতায় আয় ১৯৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: May 16, 2015 | 11:56 AM

কাজী আরিফ আহমেদ : দুই জনই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। অসামান্য সব অর্জনে দু’জনেই ভূষিত। মার্কিন রাজনীতির আকাশের এ নক্ষত্রদ্বয় বিল ও হিলারি ক্লিনটন। ২০১৪ সালে এ দম্পতি শুধু বক্তৃতা দিয়ে আয় করেছেন আড়াই কোটি ডলারের বেশি বা বাংলাদেশী মুদ্রায় ১৯৫ কোটি টাকা। বক্তৃতা দিয়ে গড়ে উভয়ই পৃথকভাবে আয় করেছেন অড়াই লাখ ডলার বা ১ কোটি ৯৫ লাখ টাকা। শতাধিক বক্তৃতায় অংশ নিয়েছেন তারা। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন। এরই মধ্যে প্রচারণায় নেমেছেন তিনি। ফেডারেল নির্বাচন কমিশনে হিলারির পেশ করা আয়-বিবরণীতে এ তথ্য দেয়া হয়েছে। ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত বই ‘হার্ড চয়েসেজ’-এর  জন্য রয়্যালটি-বাবদ হিলারি পেয়েছেন আরও ৫০ লাখ ডলার। সর্বসাকুল্যে, তাদের আয় ৩ কোটি ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ আয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষ দশমিক ১ শতাংশ জনসংখ্যার মধ্যে স্থান করে নিয়েছেন তারা। অবশ্য, বক্তৃতা দেয়ার জন্য অতিরিক্ত ফি বা সম্মানী নেয়ার কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ক্লিনটন দম্পতিকে। ২০১৩ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর হিলারি ক্লিনটনের বক্তৃতা-বাবদ সম্মানী বেড়ে এখন দাঁড়িয়েছে আড়াই লাখ ডলারে। প্রধান বিরোধী দল লিবারেল পার্টি আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে এতো বিপুল পরিমাণ অর্থ নেয়ায় হিলারির কঠোর সমালোচনা করেছে। বিল ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী হিলারি ক্লিনটন সাবেক ফার্স্ট-লেডি। তবে শুধু ফার্স্ট-লেডি পরিচয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি হিলারি। তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর লড়াইয়ে জনপ্রিয়তায়ও তিনি অনেক এগিয়ে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ