ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৬তম স্থানে রাখা হয়েছে। গত বছরের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৩০তম। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোর্বসের তালিকায় স্থান দেয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। ২০১৮ সালের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার পরের অবস্থানে রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড, চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের চেয়ারপারসন ও সিইও মেরি বারা, পঞ্চম স্থানে রয়েছেন ফিডেলিটি ইনভেস্টমেন্টসের সিইও আবিগেইল জনসন। মেলিন্ডা গেটস রয়েছেন ষষ্ঠ স্থানে। ক্ষমতাধরদের এই তালিকায় হলিউডের অভিনেত্রী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে, বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া আছেন ৯৪তম স্থানে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








