ক্ষমতায় থাকার ১০০ দিনে কী দেখালেন প্রেসিডেন্ট ট্রাম্প?
ক্ষমতায় থাকার ১০০ দিনে কী দেখালেন প্রেসিডেন্ট ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী শনিবার। কোটিপতি এই ব্যবসায়ী মার্কিনদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাঁদের জন্যই জিতবেন। কিন্তু প্রথম ১০০ দিনে ট্রাম্পের কর্মকা-কে কতটা গ্রহণ করেছেন মার্কিনরা? নানা বিশ্লেষণ ও সমালোচনা বলছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে কম জনপ্রিয় নেতা।
৭০ বছরের এই নেতার জয় বিশ্বের রাজনৈতিক মহলের কাছে একটি ধাক্কার মতো ছিল। দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে ট্রাম্প হোঁচট খেয়েছেন। তাঁর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত স্থগিত করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার করতে গিয়েও তিনি জটিলতায় পড়েন। ট্রাম্প বলেছেন, কেউ জানতেন না স্বাস্থ্য সংস্কার এত জটিল হতে পারে।
উত্তর কোরিয়া ইস্যু নিয়েও জটিল পরিস্থিতিতে রয়েছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে আলোচনার পর ট্রাম্প বলেন, ‘১০ মিনিট শোনার পর বুঝেছি বিষয়টি সহজ নয়।’
অবশ্য সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সম্প্রতি বলেছেন, এমন পরিস্থিতিতে অনেক প্রেসিডেন্টকেই পড়তে হতে পারে। চিন্তার থেকে বাস্তব পরিস্থিতি আলাদা হয়ে থাকে।
উত্তর কোরিয়া অভিমুখে মার্কিন রণতরি পাঠানো, সিরিয়ায় বিমান হামলার পর বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। সমালোচনা ওঠে, এতে যুক্তরাষ্ট্রের সামরিক দ্বন্দ্বের দিকে যাওয়ার ঝুঁকি বাড়ছে। যুক্তরাষ্ট্রে নয়/এগারোর মতো বড় সন্ত্রাসী হামলা হলে রিপাবলিকান প্রেসিডেন্ট কী করবেন, সে প্রশ্নও ওঠে।
কার্যকলাপ দেখে বলা হচ্ছে, এর আগে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কোনো মার্কিন প্রেসিডেন্ট আসেননি।
দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে লেখক ফিলিপ রথ ট্রাম্পকে নিয়ে লেখেন, শাসনব্যবস্থা, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য বিষয়ে তিনি অজ্ঞ একজন প্রেসিডেন্ট।
প্রশাসন ও হোয়াইট হাউসের ভেতরেও সুস্থির পরিস্থিতিতে নেই ট্রাম্প। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসান মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেড কুশনারকে।
বড় কথা হলো, এই ১০০ দিনে বড় কোনো সাফল্য দেখাতে পারেননি ট্রাম্প। এক টুইটে ট্রাম্প প্রথম ১০০ দিন নিয়ে বিদ্রƒপাত্মক আলোচনার নিন্দা জানান। এখন দেখা যাক, ট্রাম্পের সামনের দিনগুলোতে কী হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ